বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৮ জুন ২০২৪, ১২:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় দুর্ধর্ষ ডাকাতি: টাকা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি গৃহকর্তার বন্দুক লুট

মাহমুদুল হাসান শাওন: সাতক্ষীরার দেবহাটায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আট ভরি স্বর্ণালঙ্কার, নগদ পাঁচ লক্ষ টাকা, একটি মোটর সাইকেল, কয়েকটি মোবাইল ফোন ও অন্যান্য সম্পদের পাশাপাশি গৃহকর্তা বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের লাইসেন্সকৃত একটি দো’নালা বন্দুকও লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল।

বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার দেবিশহরে জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়।

গৃহকর্তা সুভাষ চন্দ্র ঘোষ জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে ৫-৭ জনের একদল ডাকাত কৌশলে তাদের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ফেলে। এসময় ডাকাতরা তাদের মোবাইল ফোনগুলো কেড়ে নেয় এবং একে একে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটর সাইকেল ও অন্যান্য মূল্যবান সম্পদসহ তার ব্যবহৃত লাইসেন্সকৃত দো’নালা বন্দুকটি লুট করে নিয়ে চলে যায়।

পরে পুলিশে খবর দিলে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!