বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গান নিয়ে দেশে-বিদেশে ছুটে চলেছে ‘আই কিংস’

বিনোদন ডেস্ক: এই প্রজন্মের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। তার গাওয়া গান যেমন তুমুল জনপ্রিয়তা পায় তেমনি তার সুর ও সংগীতে অনেক গানও শ্রোতােদের মন জয় করেছে। অডিও এবং প্লেব্যাকে নিয়মিতই গান করছেন তিনি। পাশাপাশি ব্যস্ত আছেন নিজের গানের দল ‌আই কিংস নিয়েও।

এক দশকেরও বেশি আগে ইমরান, জনি, জিতু, মিঠু ও কাইয়ূম-এই পাঁচজন মিলে ব্যান্ড দলটি গঠন করেছিলেন। এরপর থেকে যখন যেখানে ইমরান স্টেজ শো’তে পারফর্ম করতে গিয়েছেন নিজের দলকে সঙ্গে নিয়েই পারফর্ম করেছেন।

‘আই কিংস’ প্রথম স্টেজ শো করেছিলো মালয়েশিয়া। এরপর থেকে আজ অবধি দেশের বাইরে জাপান, আমেরিকা, লন্ডন, ভারত, কানাডা, অষ্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া, বাহরাইন, থাইল্যান্ডসহ আরো বহু দেশে শো করেছে দলটি। দেশের মধ্যে প্রায় ৫০টি জেলায় তারা শো করেছে ‘আই কিংস’।

গান নিয়ে দেশে-বিদেশে ছুটে চলেছে ‘আই কিংস’

এখন চলছে কনসার্টের মৌসুম। আই কিংসও ছুটছে প্রতিদিন শ্রোতাদের গান শুনতে। গতকাল ঢাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০’তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারফর্ম করেছে তারা। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা ও ঢাকার আশে পাশের জেলাগুলোতে স্টেজ শোতে ব্যস্ত থাকবে ‘আই কিংস’, জানালেন ইমরান।

দলের ড্রামার সজল কুমার সাহা মিঠু জানান, চলতি বছরে তাদের দলে লিড গিটারিস্ট হিসেবে মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) যোগ দিয়েছেন। এর আগে এই স্থানে ছিলেন জিতু। দলে বর্তমানে ভোকালিস্ট হিসেবে আছেন ইমরান মাহমুদুল, বেজ গিটারে জাহাঙ্গীর আলম জনি, ড্রামসে সজল কুমার সাহা মিঠু, কী বোর্ড বাজান মো. কাইয়ূম খান ও লিড গিটারে মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র)।

আই কিংসের এই সেটআপ আগামী ঈদে দেশে বিদেশে শো করবে দলটি। আগামী ৩১ মার্চ কাতারে, ১৯ এপ্রিল মালয়েশিয়া, ২৭ এপ্রিল সিঙ্গাপুর, ১ ও ৮ মে সৌদি আরবে স্টেজ শো’তে পারফর্ম করবে বলে নিশ্চিত করেছেন ইমরান। এছাড়াও ইউরোপ-আমেরিকায় থাকবে কিছু পারফর্ম।

ইমরান বলেন, ‘আমাদের আগের সদস্য জিতু ভাই আমেরিকা চলে গেছেন। আমরা জিতু ভাইকে মিস করি। তিনি নেই কিন্তু তিনি সবসময় আমাদের সঙ্গেই আছেন ভালোবাসা ছড়িয়ে। তার স্থানে নতুন করে আমরা শুভ্রকে পেয়েছি। তাকে নিয়ে আই কিংস-নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে এ বছর থেকে। দেশে-বিদেশে গান নিয়ে, সুর নিয়ে শ্রোতাদের কাছে পৌঁছে যাবো আমরা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!