বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৪ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তামান্নাকে বিয়ে করা নিয়ে মুখ খুললেন বিজয়

বিনোদন ডেস্ক: বলিউডে আলোচিত তারকাদের মধ্যে অন্যতম জুটি অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মা। লম্বা সময় ধরেই প্রেম করছেন এ জুটি। তাদের প্রেম গুঞ্জনের সূত্রপাত হতে না হতেই দুজনকে দেখা যায় নেটফ্লিক্সের অ্যান্থোলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ ২’-তেও।

তামান্না-বিজয় চর্চা যখন তুমুলে, তখন বিজয়ের সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নেন তামান্না। এরপরই ঘটে আরেক বিপত্তি। ভক্তদের কাছ থেকে উভয়কেই শুনতে হয় বহুল প্রচলিত প্রশ্ন- কবে বিয়ে করছেন? শুধু ভক্ত নয়, পরিবারের মানুষদের থেকেও রোজই একই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে দুজনকে। অবশেষে অনেকটা বাধ্য হয়েই বিয়ে নিয়ে মুখ খুলেন বিজয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেতা জানান, শুধু বাইরের লোকজন নয়, বাড়িতেও প্রতিনিয়ত এ প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাকে। এমনকি মাকে ফোন করলেও তিনি শুরুতেই জিজ্ঞেস করেন, কবে বিয়ে করছেন?

বিজয় বলেন, আমি মাড়োয়ারি পরিবারের ছেলে। আমাদের পরিবারে ১৬-১৭ বছর বয়সেই বিয়ে হয়ে যায় ছেলেদের। অনেক দিন আগে থেকেই আমার বিয়ে দেওয়া নিয়ে বাড়ির সকলেই অত্যন্ত আগ্রহী। আর এখন এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। কারণ আমি বিয়ের বয়স পার করে ফেলেছি।

বিয়ের চাপ যে শুধু বিজয়ের বাড়ি থেকে আসছে, এমনটাও নয়। একই চাপে রয়েছেন তামান্না নিজেও। কিছুদিন আগেই ৩৩ বছরে পা দিয়েছেন এ অভিনেত্রী। ফলে মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর তোড়জোড় চালাচ্ছে তার পরিবার।

এখন অপেক্ষার পালা, বাড়ির চাপে পড়ে কবে বিয়ে করেন হিন্দি সিনেমার বহুল চর্চিত এ প্রেমিক জুটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!