বাংলাদেশ, শনিবার, ০৪ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৩ জুলাই ২০২৪, ১০:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নানা আয়োজনে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৩ জুলাই) এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসব আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আল মো:নজরুল ইসলাম।

এনটিভির জেলা প্রতিনিধি এসএম জিন্নাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, ইন্ডিপেন্ডেন্ট টিভি’র জেলা প্রতিনিধি আবুল কাশেম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। একই সাথে স্মরণ করেন এনটিভির সাবেক সাতক্ষীরা প্রতিনিধি প্রয়াত সুভাষ চৌধুরীকে।

এসময় আরও উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়শনের সভাপতি নওশাদ দেলওয়ার রাজু, সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রিপন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন, নারী নেত্রী জোসনা দত্ত প্রমুখ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

এর আগে সাতক্ষীরা প্রেসক্লাব চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক ঘুরে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে উঠে ককটেল ও হাতবোমা ছোড়েন তারা ৪জন!

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খুলনায় এবার স্কুলছাত্রীকে গুলি

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মৌতলায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

সুন্দরবনে প্রবেশ, জুনে ২৪টি নৌকাসহ আটক ৭

সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুন্দরবনে শিকারীদের ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার, পরে অবমুক্ত

১০

শক্তিশালী হচ্ছে এল নিনো, চরম আবহাওয়ার সতর্কতা জাতিসংঘের

১১

অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়ে ১৬ বছরের খরা কাটাল স্পেন

১২

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল

১৩

আলজেরিয়ার বিদায়, শেষ ষোলতে সুইজারল্যান্ড

১৪

সাগরে লঘুচাপ, সারাদেশে বাড়বে বৃষ্টি

১৫

সরকারি কেবিএ কলেজে ছাত্রদলের হেল্প ডেস্ক

১৬

দেবহাটায় ১০৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

১৭

দেবহাটায় সেলাই মেশিন বাইসাইকেল ভ্যান ও বেঞ্চ বিতরণ

১৮

বিষ্ণুপুরে ৫শ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ

১৯

পাইকগাছায় জেলা পরিষদের বরাদ্দপত্র ও গাছের চারা বিতরণ, চক্ষু চিকিৎসা

২০
error: Content is protected !!