বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩ জুলাই ২০২৪, ১১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় পানি নিষ্কাশনের খাল দখল করে বাড়ি নির্মাণ

ইলিয়াস হোসেন, তালা: তালার ধুলন্ডা গ্রামে পানি নিষ্কাশনের খাল (নালা) দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বালি ও মাটি দিয়ে সরকারি খালটি (নালা) ভরাট করার সময় এলাকার লোকজন বাঁধা দিলেও তা উপেক্ষা করে উল্টো হুমকি দেয়া হয় তাদের। এতে চলতি বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতার আশংকা দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরা-জেঠুয়া সড়কের ধুলন্ডা গ্রামের মতিয়ার শেখ’র বাড়ির পাশের মোড় থেকে ধুলন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিমুখে ইটের রাস্তার পশ্চিম পাশ দিয়ে ছোট্ট এই খালটি প্রবাহিত ছিল। প্রায় ৫০ বছর ধরে ধুলন্ডা ও মাগুরা বারুইপাড়া এলাকার বর্ষার পানি এই খাল দিয়ে নুরাজখালী বিল হয়ে কপোতাক্ষ নদের সংযোগ খাল দিয়ে নদীতে নিষ্কাশিত হতো। ফলে এলাকায় অদ্যাবধি জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। কিন্তু একই গ্রামের কওছার শেখ’র ছেলে মতিয়ার শেখ তার জমিতে পাকা বাড়ি করার সময় বাড়ির সীমানা বরাবার খাল মাটি ও বালি দিয়ে ভরাট করে পুরো জমি দখল করে নিয়েছে। এসময় এলাকার লোকজন বাঁধা দিলেও তিনি তা’ উপক্ষো করে বালি ভরাট করেন এবং বাঁধা প্রদানকারী গ্রামের একাধিক ব্যক্তিকে হুমকি প্রদান করেন।

এব্যাপারে জানতে চাইলে সংশ্লিষ্ট মতিয়ার শেখ জানান, বিভিন্ন লোক এই নালার অনেক স্থান ভরাট করে দখল করে নিয়েছে। তাই আমিও আমার রেকর্ডীয় জমিসহ জমীর সীমানা দিয়ে নালার ২/৩ ফুট মতো বালি দিয়ে ভরাট করেছি। সরকার বা প্রশাসন অন্য স্থানগুলো উদ্ধার করে আমাকে বললে আমিও নালার সরকারি জমি ছেড়ে দেবো।

এলাকাবাসী অবিলম্বে পানি নিষ্কাশনের খালটি উদ্ধারসহ উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১০

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১১

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১২

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৩

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৪

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

১৫

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১৬

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১৭

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১৮

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৯

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

২০
error: Content is protected !!