বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৫ অক্টোবর ২০২৩, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় রাস্তা ও প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ উদ্বোধন

ইলিয়াস হোসেন, তালা: সাতক্ষীরার তালায় রাস্তা ও প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ এবং ওয়াটার সাপ্লাই স্কিমের কাজ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) সকালে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

সকালে এমপি লুৎফুল্লাহ তালা সদরে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত গ্রামীণ পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের কাজ উদ্বোধন করেন।

পরে তিনি তালা উপজেলা নলতা থেকে খলিলনগর ইউনিয়ন পরিষদ অভিমুখে রাস্তা নির্মাণ, মাছিয়াড়া ঋষিপাড়া মোড় হতে রায়পুর গোলক মুনির বাড়ি ভায়া সরকারি প্রাইমারি স্কুল রাস্তার কাজ ও আখড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী কৌশিক রায়, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দীন বিশ্বাস, মোড়ল সিরাজুল ইসলাম, ঠিকাদার শেখ আনোয়ার হোসেন আনু প্রমুখ।

উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, প্রকল্পগুলোর কাজ শেষ হলে এলাকার হাজারো মানুষের দুর্ভোগ লাঘবসহ আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন

তরুণীদের ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

১০

দেবহাটায় তিলের আটী খাল পরিষ্কার ও তাল বীজরোপণ কর্মসূচি উদ্বোধন

১১

‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

১২

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

১৩

সাতক্ষীরা সহ ২৭ জেলায় ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

১৪

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

১৬

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৭

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

১৮

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

১৯

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

২০
error: Content is protected !!