
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক হ্যান্ডেলিং শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে স্থলবন্দরের ৯ নম্বর সেডের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে।
আহত আক্তারুল ইসলাম বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সদস্য ও বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের বাকের আলীর ছেলে।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫) সূত্র জানায়, বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর নিয়ন্ত্রণাধীন এলাকায় ফর্কলিফটের মাধ্যমে ‘একটি ফিল্ম’ ট্রাকে লোড করা হচ্ছিল। মালামাল ওঠানোর সময় একটি ভারী যন্ত্রাংশ স্লিপ করে শ্রমিক আক্তারুল ইসলামের বুকের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি তবিবুর রহমান তবি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন বুকের ওপর ভারী যন্ত্রাংশ পড়ায় আক্তারুল ইসলামের শারীরিক অবস্থা মারাত্মক ও আশঙ্কাজনক।
মন্তব্য করুন