বাংলাদেশ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ আগস্ট ২০২৬, ২:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

কয়রা (খুলনা) প্রতিনিধি: ‌‘পরিবেশ রক্ষা করি, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করি’ এই প্রত্যয়ে খুলনার কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র‌্যালি, সচেতনতামূলক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

কয়রা উপজেলা সিএসও কমিটির সভাপতি আঞ্জুমানারা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য দেন বারসিকের এরিয়া ম্যানেজার বাবলু জোয়ার্দার। সভা পরিচালনা করেন উপজেলা সিএসও কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু।

সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আকরাম হোসেন, উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মো. তোরাব আলী, সাংবাদিক মো. রিয়াছাদ আলী, সদর উদ্দিন আহমেদ, সিএসও কমিটির সদস্য রাসেল আহমেদ, রেবেকা সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, পরিবেশ দূষণ রোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এর পাশাপাশি সাধারণ মানুষ, শিক্ষার্থী, সুশীল সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানো, ব্যাপকভাবে বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, নিরাপদ পানি নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশগত মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভা শেষে সুশীল সমাজ সংগঠন ও শিক্ষার্থী ফোরামের উদ্যোগে জলবায়ু অভিযোজন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক একটি সচেতনতামূলক গম্ভীরা পরিবেশিত হয়।

গম্ভীরার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অভিযোজনমূলক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

পরে অতিথিরা সচেতনতামূলক ক্যাম্পেইন উপলক্ষে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

ফরিদপুরে গাড়িচাপায় বাইক আরোহী ৩ বন্ধু নিহত

‘ফুলের বিয়ে’ দিয়ে অভিনয়ে অভিষেক রশনির

ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মিনিবাস, প্রাণ হারাল ২৭ জন

মেসির ৪ গোলের ঝড়ে ৫ ম্যাচের জয়খরা কাটাল মায়ামি

জিম্মি থাকা কার্গো মুক্ত করলো তুরস্ক ও সোমালি বাহিনী, ১৪ জলদস্যু নিহত

কাপ্তাই বাঁধের ১৬ গেট খুলে ছাড়া হচ্ছে ৫৮ হাজার কিউসেক পানি

১০

নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা

১২

সাতক্ষীরার ২৫০ প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

১৩

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

১৪

কলারোয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

১৫

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

দেবহাটায় শ্মশানের জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন, তদন্তের দাবি

১৭

আশাশুনিতে সাংবাদিকদের সাথে ইউএনও ও এসিল্যান্ডের মতবিনিময়

১৮

কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না: ওসি জাহাঙ্গীর আরিফ

১৯

কয়রায় বাল্যবিয়ে রোধে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা

২০
error: Content is protected !!