বাংলাদেশ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ আগস্ট ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

জি.এম.মিন্টু, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে জানাজার নামাজ চলাকালে দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া দুটি মোটরসাইকেলের মধ্যে একটির মালিক জানাজার নামাজ পড়াতে আসা আলতাপোল ২৩ মাইল দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক এবং ইমাম আশরাফুল ইসলাম। অন্যটি কেশবপুর বাজারের দাঁতের চিকিৎসক সাইফুল ইসলামের।

জানাগেছে, রোববার সকাল ১০টার দিকে উপজেলার আলতাপোল তালতলা এলাকায় সাবেক ইউপি সদস্য গৌতমের বাড়ির মাঠে মো. আব্দুল হাকিম (৭০)-এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আব্দুল হাকিম গত শনিবার রাতে মারা যান।

স্থানীয় ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জানাজার নামাজে অংশ নিতে আশরাফুল ইসলাম তাঁর স্পেলেন্ডার মোটরসাইকেলটি মাঠের পাশে রেখে ইমামতি করতে যান। নামাজ শেষে ফিরে এসে দেখতে পান, তাঁর মোটরসাইকেলটি নেই। একই সময়ে কেশবপুর বাজার এলাকায় দাঁতের চিকিৎসক সাইফুল ইসলামের একটি এপাচি মোটরসাইকেলও চুরি হয়ে যায়।

জানাজার নামাজ পড়ানোর মতো ধর্মীয় দায়িত্ব পালন করতে এসে একজন ইমামের মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। আশরাফুল ইসলাম মাত্র দুই-তিন মাস আগে কষ্টার্জিত অর্থ দিয়ে মোটরসাইকেলটি কিনেছিলেন বলে জানা গেছে।

আশরাফুল ইসলাম বলেন, মানুষের জানাজার নামাজ পড়ানোর দায়িত্ব পালন করতে তিনি মোটরসাইকেলটি রেখে মাঠে যান। নামাজ শেষে এসে মোটরসাইকেলটি আর পাননি। অনেক কষ্ট করে তিনি মোটরসাইকেলটি কিনেছিলেন, মাত্র দুই মাসের মতো হয়েছে। ধর্মীয় দায়িত্ব পালন করতে এসে এভাবে মোটরসাইকেল চুরি হয়ে যাওয়ায় তিনি অত্যন্ত কষ্ট পেয়েছেন।

২৩ মাইল বাজারের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শফিকুুল ইসলাম বলেন, একজন ইমাম সাহেব মানুষের জানাজার নামাজ পড়াচ্ছিলেন। সেই সময় তাঁর মোটরসাইকেল চুরি হয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনা বন্ধে প্রশাসনের আরও নজরদারি প্রয়োজন।

এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেক্সোনা খাতুন বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন

তরুণীদের ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

১০

দেবহাটায় তিলের আটী খাল পরিষ্কার ও তাল বীজরোপণ কর্মসূচি উদ্বোধন

১১

‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

১২

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

১৩

সাতক্ষীরা সহ ২৭ জেলায় ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

১৪

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

১৬

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৭

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

১৮

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

১৯

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

২০
error: Content is protected !!