বাংলাদেশ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ আগস্ট ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তরুণীদের ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

দেবহাটা প্রতিনিধি: তরুণীদের শোভন কাজ ও অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) সেভ দ্য চিলড্রেন এর অর্থায়নে ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে ইয়াং উইমেন’স ইকোনমিক এমপাওয়ারমেন্ট (YWEE) প্রকল্পের আওতায় এ বৈঠকের আয়োজন করা হয়। সভার প্রতিপাদ্য ছিল “সমৃদ্ধির পথ: শোভন কাজ ও অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য তরুণীদের ক্ষমতায়ন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, সখিপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সীমান্ত কুমার দাশ, উপ সহকারী কৃষি অফিসার আলাউর রাহমান সিদ্দিকী, আফজাল হোসেন, ইউনুস আলী, ইউপি সদস্য সাজু পারভীন, আশারআলো সংস্থার প্রতিনিধি সতীকা সরকার, ইয়াং উইমেন’স ইকোনমিক এমপাওয়ারমেন্ট প্রকল্পের প্রজেক্ট কো অডিনেটর কামরুল ইসলাম, ইমপ্লিমেন্ট সাপোর্ট অফিসার আল মামুন, কমিউনিটি ফ্যাসিলিটেটর আফসানা পারভীন সোনিয়া, স্পিরিট কল প্রজেক্ট কো অডিনেটর সোহেল মাহমুদ প্রমুখ।

সভায় স্থানীয় সরকার প্রতিনিধিরা তরুণীদের দক্ষতা উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি, শোভন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ যে, প্রকল্পটি সাতক্ষীরার দেবহাটাসহ ৩টি উপজেলায় বাস্তবায়ন হবে। যেখানে প্রান্তিক ১৮ থেকে ২৮ বছর বয়সী নারীরা জীবনমান উন্নয়ন প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পাবে। এর মাধ্যমে এসব নারীরা অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে পারবে। আগ্রহী নারীরা সরাসরি আবেদনের মাধ্যমে এ প্রকল্পের সুবিধার আওতায় আসতে পারবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন

তরুণীদের ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

দেবহাটায় তিলের আটী খাল পরিষ্কার ও তাল বীজরোপণ কর্মসূচি উদ্বোধন

‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

সাতক্ষীরা সহ ২৭ জেলায় ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

১০

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

১১

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

১২

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

১৩

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

১৪

ফরিদপুরে গাড়িচাপায় বাইক আরোহী ৩ বন্ধু নিহত

১৫

‘ফুলের বিয়ে’ দিয়ে অভিনয়ে অভিষেক রশনির

১৬

ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মিনিবাস, প্রাণ হারাল ২৭ জন

১৭

মেসির ৪ গোলের ঝড়ে ৫ ম্যাচের জয়খরা কাটাল মায়ামি

১৮

জিম্মি থাকা কার্গো মুক্ত করলো তুরস্ক ও সোমালি বাহিনী, ১৪ জলদস্যু নিহত

১৯

কাপ্তাই বাঁধের ১৬ গেট খুলে ছাড়া হচ্ছে ৫৮ হাজার কিউসেক পানি

২০
error: Content is protected !!