বাংলাদেশ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ আগস্ট ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সামাজিক সচেতনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রবিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সংস্থাটির কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪০ জন নারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ সংক্রান্ত একটি সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। তিনি বলেন, একটি আদর্শ ও মানবিক সমাজ গঠনে পরিবার ও রাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি চর্চার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ সমাজ তৈরি করা সম্ভব।

অনুষ্ঠানে মানবাধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা বলেন, সব ধর্মের মূল শিক্ষাই হলো মানবকল্যাণ, ন্যায়বিচার ও পারস্পরিক সম্মান প্রতিষ্ঠা করা। অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখতে ধর্মীয় নীতি ও দেশের প্রচলিত আইন মেনে চলার পাশাপাশি মানবাধিকার সুরক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে।

সমাবেশে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন

তরুণীদের ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

১০

দেবহাটায় তিলের আটী খাল পরিষ্কার ও তাল বীজরোপণ কর্মসূচি উদ্বোধন

১১

‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

১২

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

১৩

সাতক্ষীরা সহ ২৭ জেলায় ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

১৪

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

১৬

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৭

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

১৮

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

১৯

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

২০
error: Content is protected !!