বাংলাদেশ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ আগস্ট ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট: অবশেষে মেয়েদের হকি বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। শনিবার ফাইনালে তারা স্বাগতিক ও ফেভারিট নেদারল্যান্ডসকে হারায়। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে ড্র হয়। এরপর শুটআউটে আর্জেন্টিনা জেতে ৩-১ গোলে।

নেদারল্যান্ডস এ নিয়ে টানা চতুর্থবার শিরোপা জিততে চেয়েছিল। ম্যাচের ৩০ মিনিটে তারা এগিয়ে যায়। গোলটি করেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ইয়িব্বি ইয়ানসেন। পুরো টুর্নামেন্টে এটি ছিল তার অষ্টম গোল।

তবে আর্জেন্টিনা হাল ছাড়েনি। ৫৪ মিনিটে মারিয়া গ্রানাত্তো গোল করে সমতা ফেরান। এরপর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

এই জয়ে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতল। ২০১০ সালের পর এই প্রথম তারা আবার চ্যাম্পিয়ন হলো। চার বছর আগে ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এবার সেই হারের প্রতিশোধও নেওয়া হলো তাদের।

এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়াম অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারায়। এই জয়ে ১৯৭৮ সালের পর প্রথমবারের মতো ব্রোঞ্জ পদক জেতে বেলজিয়াম। ম্যাচের একমাত্র গোলটি করেন শার্লট অঁগ্লেবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন

তরুণীদের ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

দেবহাটায় তিলের আটী খাল পরিষ্কার ও তাল বীজরোপণ কর্মসূচি উদ্বোধন

‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

সাতক্ষীরা সহ ২৭ জেলায় ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

১০

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

১১

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

১২

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

১৩

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

১৪

ফরিদপুরে গাড়িচাপায় বাইক আরোহী ৩ বন্ধু নিহত

১৫

‘ফুলের বিয়ে’ দিয়ে অভিনয়ে অভিষেক রশনির

১৬

ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মিনিবাস, প্রাণ হারাল ২৭ জন

১৭

মেসির ৪ গোলের ঝড়ে ৫ ম্যাচের জয়খরা কাটাল মায়ামি

১৮

জিম্মি থাকা কার্গো মুক্ত করলো তুরস্ক ও সোমালি বাহিনী, ১৪ জলদস্যু নিহত

১৯

কাপ্তাই বাঁধের ১৬ গেট খুলে ছাড়া হচ্ছে ৫৮ হাজার কিউসেক পানি

২০
error: Content is protected !!