বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৫ নভেম্বর ২০২৪, ৬:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল শিশুর, মা আহত

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল এক বছরের শিশু জয়নব খাতুনের। জয়নব উপজেলার বারুইহাটি গ্রামের জুয়েল মোড়লের মেয়ে। এ সময় গুরুতর আহত হয়েছেন জুয়েল মোড়লের স্ত্রী জান্নাতুল খাতুন।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নিজেদের বাড়িতে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।

জুয়েল মোড়ল জানান, দুপুরে সাড়ে ১২টার দিকে রাইস কুকারে পানি গরম করছিল তার স্ত্রী জান্নাতুল। এ সময় শিশু জয়নব খাতুন তার কোলে ছিল। এক পর্যায়ে পানি গরম হয়েছে কিনা তা দেখতে ওই পানিতে তার স্ত্রী হাত দেন। এতে দুজনেই বিদ্যুতায়িত হয়। তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে জয়নবকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ কর্তব্যরত চিকিৎসাক ডা. রায়হান ইসলাম বলেন, জুয়েল মোড়লের স্ত্রী এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।

এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০