বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ জুলাই ২০২৪, ৩:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্কুলে ভর্তি হলেন ডিপজল!

বিনোদন ডেস্ক: স্কুল ইউনিফর্মে দেখা গেল ঢালিউডের খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে কোমলমতিদের সঙ্গে বেঞ্চে বসেছেন তিনি।
কিন্তু তাকে ছাত্র হিসেবে পছন্দ নয় শিক্ষিকার। ডিপজলকে পড়াবেন না তিনি। এদিকে ডিপজলও নাছোড়বান্দা। এই বয়সে এসে শিক্ষিত হতে তার যারপরনাই ইচ্ছা।

পড়ালেখা শিখতে যে কোনো ত্যাগ শিকার করতে রাজি তিনি। শিক্ষিকার পিছু ছাড়ছেন না। শিক্ষিকাকে মানাতে ভবনের ছাদে উঠে অনশনে বসেছেন। অবশেষে শিক্ষিকা মানলেন। তবে তিনি শর্ত জুড়ে দিলেন – তার ছাত্র হতে হলে সব খারাপ কাজ ছাড়তে হবে। মারামারি করা, মদ পান সব বন্ধ।

ডিপজলও রাজি হয়ে যান, শিক্ষিত হওয়াই তার মূল লক্ষ্য।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে এমন সব ঘটনার দেখা মিলল। ভিডিওটির প্রথমে কিছুক্ষণ দেখার পরও বোঝা দায়- সত্যিই ডিপজল স্কুলে ভর্তি হলেন কি না।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে ডিপজলের ফেসবুক পেজ থেকে ওই ভিডিওটি প্রকাশ হয়। এরপরই সেটি ভাইরাল হয়ে পড়ে।

এসব ভিডিওর ঘটনাটি অবশ্যই বাস্তবের নয়; রুপালি পর্দার।

জানা গেছে, ‘অমানুষ হল মানুষ’ নামে ঢাকাই সিনেমার দৃশ্য এসব।

খল-অভিনেতা হিসেবে খ্যাত হলেও ডিপজলকে এখন আর খল চরিত্রে দেখা যায় না। সিনেমায় আগের মতো নিয়মিতও নন তিনি। তবে বছরে দু-একটি সিনেমা করলেও তাতে নেতিবাচক চরিত্রে পাওয়া যায় না তাকে। ইতিবাচক চরিত্রেই অভিনয় করেন তিনি। কিংবা খল থেকে নায়ক হয়ে ওঠার গল্প থাকে তার চরিত্রে।

এমনই এক চরিত্রে তাকে দেখা গেছে ‘অমানুষ হল মানুষ’ সিনেমায়।

মূলত, এই সিনেমায় শুরুতে একজন সন্ত্রাসী হিসেবে দেখা যাবে ডিপজলকে। পরে কোনো একটি কারণে তার সুশিক্ষিত হওয়া ইচ্ছা জাগে। সেজন্য ছোটদের সঙ্গে স্কুলে ভর্তি হতে যান তিনি। প্রথমে ক্লাসে ঠাঁই মেলেনি তার। স্কুলে গুন্ডা-মাস্তানের জায়গা নয় বলে শিক্ষিকা মৌ তাকে পড়ানো নাকচ করে দেন। পরে অনেক কাকুতি-মিনতি করে মৌকে রাজি করান ডিপজল। এজন্য সন্ত্রাসী কর্মকাণ্ড, মদপান সব খারাপ কাজ ছেড়ে দেন। এরইমধ্যে শিক্ষিকা মৌ খানের প্রেমে পড়েন ডিপজল। এরপর তার মধ্যে পরিবর্তন শুরু হয়।

এদিকে ডিপজলকে এমন চরিত্র পছন্দ হয়েছে নেটিজেনের একাংশের। অভিনেতার পোস্ট করা ভিডিওর তলায় ইতিবাচক মন্তব্য লিখছেন তারা। অনেকে আবার ট্রলে মেতেছেন। ডিপজলের পুরোনো সব সিনেমার নেতিবাচক সংলাপ লিখে মজা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

৩

আশাশু‌নি‌তে ক‌পোতাক্ষ ন‌দের বে‌ড়িবা‌ঁধে ভয়াবহ ভাঙন, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই

৪

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা পাচ্ছেন দিবালা

৫

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির

৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

৭

খুলনায় যুবককে গুলি করে হত্যা

৮

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

৯

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১০

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

১১

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

১২

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১৩

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১৪

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

১৫

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

১৬

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

১৭

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

১৮

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১৯

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০