বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩ মে ২০২৩, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মানবপাচার রোধে দেশের ৪ জেলায় কনসার্ট, সাতক্ষীরায় ৭ মে

বিনোদন ডেস্ক: মানবপাচার রোধে দেশের চার জেলায় কনসার্টের আয়োজন করেছে উইনরক ইন্টারন্যাশনাল। মূলত, বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় ‘আশ্বাস’ নামের একটি প্রকল্প পরিচালনা করছে সংস্থাটি।

ওই প্রকল্পের অংশ হিসেবেই বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই এবার মানবপাচার রোধের বার্তা নিয়ে এই কনসার্টের আয়োজন করা হয়েছে।

কনসার্টের পাশাপাশি প্রতিটি আয়োজনে মানবপাচার নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।

খবরটি নিশ্চিত করে উইনরক ইন্টারন্যাশনালের বাংলাদেশ অংশের দলনেতা দীপ্তা রক্ষিত বলেন, আগামী ৪ মে খুলনার হাদিস পার্কে প্রথম কনসার্ট অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টা থেকে শুরু হবে এটি। যেখানে পারফর্ম করবেন চন্দনা মজুমদার ও ব্যান্ড ‘ডিফারেন্ট টাচ’।

আগামী ৭ মে সাতক্ষীরা সরকারি বয়েজ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কনসার্ট। সেখানে গান পরিবেশনা করবেন সন্দীপন ও চন্দনা মজুমদার। এরপর ১০ মে যশোরের টাউনহল মাঠে হবে তৃতীয় কনসার্ট। এতে পারফর্ম করবেন সন্দীপন ও ব্যান্ড ‘জলের গান’।

সবশেষ আগামী ১৪ মে সমাপনী কনসার্ট অনুষ্ঠিত হবে সমুদ্রনগরী কক্সবাজারের লাবনী সৈকতে। সেখানে গান করবেন ব্যান্ড ‘দলছুট’ ও ‘মাদল’।

এ প্রসঙ্গে আয়োজকরা জানিয়েছেন, সবগুলো কনসার্টই শ্রোতা-দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। তাই কোনো টিকিট বা নিবন্ধন ছাড়াই তারা উপভোগ করতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০