বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৬ এপ্রিল ২০২৩, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জনসংখ্যা নিয়ে জার্মান ম্যাগাজিনের ‘অপমানজনক’ কার্টুনে ভারতের ক্ষোভ

ডেস্ক রিপোর্ট: এ মাসেই জনসংখ্যার দিক দিয়ে চীনকে টপকে গেছে ভারত। জার্মানির সাপ্তাহিক ম্যাগাজিন ডের স্পিগেল বিষয়টি নিয়ে কয়েকদিন আগে একটি কার্টুন প্রকাশ করেছে। যেটিকে ‘বর্ণবিদ্বেষী’ বলে অনলাইনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীরা।

বিবিসি জানায়, ওই কার্টুনে জরাজীর্ণ একটি ট্রেন দেখা যাচ্ছে। যেটিতে ভিড় উপচে পড়ছে। ট্রেনের ছাদে এমনকি ইঞ্জিনের সামনেও লোকজন বসে আছে। কিছু মানুষ ট্রেনের হাতল ধরে ঝুলতে ঝুলতে যাত্রা করছেন। ইঞ্জিনের ছাদে একজনের হাতে ভারতের জাতীয় পতাকা ধরা রয়ছে।

ঠিক তার পাশ দিয়ে ছুটে চলছে চীনের বুলেট ট্রেন।

এর মধ্য দিয়ে হয়তো তারা বোঝাতে চেয়েছে, যেখানে চীন প্রযুক্তির দিক দিয়ে উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে, সেখানে ভারত প্রতিবেশী দেশটির থেকে এগিয়েছে শুধুমাত্র জনসংখ্যায়।

গত সোমবার প্রকাশিত জাতিসংঘের প্রাক্কলন অনুযায়ী, ১৪২ কোটি, ৫৭ লাখ, ৭৫ হাজার ৮৫০ জনসংখ্যা নিয়ে চীনকে টপকে প্রথমবারের মত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ পরিণত হয়েছে ভারত।

ডের স্পিগেল ম্যাগাজিনে কার্টুনটি প্রকাশের পর অনলাইনে ক্ষোভে ফেটে পড়েছেন অনেক ভারতীয়।

অনেকে টুইটারে লেখেন, পত্রিকাটি ভারত সম্পর্কে তাদের পুরাতন ধারণাতেই আটকে আছে। সাম্প্রতিক দশকগুলোতে দেশটি যে অগ্রগতি অর্জন করেছে তারা সেগুলোর স্বীকার করেনি।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর টুইট করেন, ‘‘ভারতকে উপহাস করার আপনাদের প্রচেষ্টা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অধীনে ভারতের বিরুদ্ধে বাজি ধরাটা বুদ্ধিমানের কাজ হবে না। কয়েক বছরের মধ্যে ভারতের অর্থনীতি আকারে জার্মানির অর্থনীতিকে ছাড়িয়ে যাবে।”

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা কাঞ্চন গুপ্তা ২৩ এপ্রিল এক টুইটে বলেন, ওই কার্টুনটি ‘চরমভাবে বর্ণবিদ্বেষী’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

২

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

৩

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৪

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৫

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৬

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৭

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৯

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১১

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১২

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৪

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৫

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৬

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৭

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৮

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৯

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

২০