বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৬ জুলাই ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কিছু নেই, সকলেই সমান: এমপি আশু

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু বলেছেন, সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কোন কথা নেই। যারা এই মাটিতে জন্ম নিয়েছেন তারা এই মাটির সন্তান, এই মাটিতে সকল নাগরিক সমান অধিকার নিয়ে বসবাস করবে। কেউ নিজেকে সংখ্যালঘু বলে ছোট করবেন না।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে সাতক্ষীরা জেলা মন্দির কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, সাতক্ষীরা সদরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচত করেছে। সদরবাসীর সাথে যে সম্পর্ক গড়ে উঠেছে, এটা অক্ষুণ্ন থাকবে। বর্তমান সরকার হলো ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক। কেউ যদি আঘাত করতে আসে, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি সকলের পাশে থাকব ইনশাআল্লাহ।

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যানার্জী সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু।

জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পদক বিশ্বাস নাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সহ-সভাপতি দিলীপ কুমার চ্যাটার্জী, সনাতন দাস, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পদক আনোয়ার হোসেন চান্দু, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, শ্রীশ্রী রাধা শ্যাম সুন্দর মন্দিরের পরিচারক ব্রহ্মচারী শ্রী শ্যামানন্দ কৃষ্ণ দাস, সাতক্ষীরা স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ সভাপতি শ্রী নয়ন কুমার সানা প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে শ্রীশ্রী জগন্নাথদেবের পুনঃরথযাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর, বর্ণাঢ্য সাজে বিশাল শোভাযাত্রা বের হয়। ফিতা কেটে শোভাযাত্রাটির উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মো.আশরাফুজ্জামান আশু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১০

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১১

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১২

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৩

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

১৪

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

১৫

দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

১৬

আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

১৭

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

১৯

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!