বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ আগস্ট ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে কপোতাক্ষের বেড়িবাঁধে ফাটল, আতংক!

বিলাল হোসেন: টানা বৃষ্টি ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে আতংকিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

গাবুরার বাসিন্দা অয়েজ কুরুনী জানান, বৃহস্পতিবার সকালে দ্বীপ ইউনিয়ন গাবুরার ৪নং ওয়ার্ডের ৩নং গাবুরা নামক স্থানে ১০০ ফুটের মতো জায়গাজুড়ে বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। তাৎক্ষণিক বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুততম সময়ে পদক্ষেপ না নিলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার শংকা রয়েছে।

গাবুরা ইউপির ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হোসেন জানান, বুধবার সামান্য ফাটল দেখা দিয়েছিল। আজ সকাল নাগাদ তা ১০০ ফুটের মতো জায়গাজুড়ে বিস্তার লাভ করেছে। আজই সংস্কারের উদ্যোগ না নিলে রাতের মধ্যে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হতে পারে।

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বাঁধ ফাটলের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে।

শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের ১৫নং পোল্ডারে দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী মোঃ সাজ্জাত হোসেন বলেন, আমরা জানতে পেরে দ্রুত জিও টিউব দিয়ে বাঁধ ফাটল রোধের পরিকল্পনা নিয়েছি। আজই কাজ শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১০

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১১

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১২

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৩

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৪

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৫

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৬

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৭

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৮

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৯

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

২০
error: Content is protected !!