বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বসতবাড়ির প্রাচীর থেকে ৪৫টি বিষাক্ত সাপ উদ্ধার

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে বসতবাড়ির প্রাচীর থেকে দুটি বড় সাপসহ ৪৫টি পদ্মা গোখরো সাপের বাচ্চা উদ্ধার হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট এলাকার মৃত আব্দুল বারী সরদারের ছেলে মহিউদ্দীন সরদারের বসতবাড়ি থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।

গৃহকর্তা মহিউদ্দীনের বরাত দিয়ে তার ভাইপো জান্নাতুল নাঈম জানান, চাচার বাড়ির সামনে প্রাচীরটি বেশ পুরাতন হওয়ায় তা ভেঙে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য রোববার প্রাচীর ভাঙার কাজ শুরু করলে শ্রমিকরা প্রথমে একটি সাপের বাচ্ছা দেখতে পায়। পরে সেখানে সাপের অনেকগুলো ডিম দেখতে পেয়ে তারা সাপুড়ে ডেকে আনেন। সাপুড়ে এসে একে একে দুটি বড়সাপসহ ৪৫টি সাপের বাচ্চা উদ্ধার করতে সক্ষম হন।

ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম শোকর আলী জানান, সাপগুলো দেখতে বিভিন্ন জায়গা থেকে এসে শত শত মানুষ ভীড় করেছে। সাপগুলো স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০