বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২ অক্টোবর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘লায়ন’ জিত্‍-কে নিয়ে আসছেন রায়হান রাফী

বিনোদন ডেস্ক: ওপার বাংলার সঙ্গে আবারও যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে নতুন ছবি। এর আগে রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ দেখিয়েছেন ‘দুষ্টু কোকিল’ খ্যাত মিমি চক্রবর্তী। এবার শোনা যাচ্ছে, এই বাংলায় রাফীর সঙ্গে পা রাখতে চলেছেন টালিউড স্টার জিৎ! সঙ্গে নাকি সহ-অভিনেতা চঞ্চল চৌধুরী কিংবা আফরান নিশোও নাকি থাকবেন বলে গুঞ্জন। তবে জিতের বিপরীতে কোন বাংলার নায়িকা থাকবেন, তার খবর এখনও মেলেনি।

গেল ঈদে মুক্তি পায় রায়হান রাফীর পরিচালনায় শাকিব খানের ‘তুফান’। ছবিটির মুখ্য ভুমিকায় ছিলেন মিমি চক্রবর্তী। ছিলেন আয়নাবাজির নাবিলা, চঞ্চল চৌধুরীও। বিশ্বজুড়ে রীতিমতো ঝড় তোলে এই ছবি। এরই মধ্যে নতুন খবর, ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হতে চলা নতুন ছবির পরিচালনা করতে চলেছেন রায়হান রাফী। ছবির নামও জানা গেল-‘লায়ন’।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে রায়হান রাফী বলেন, ‘ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আরও ছবি তৈরির ইচ্ছে আছে। জিৎদা বাংলার সুপারস্টার। তার সঙ্গে কাজ করতে পারলে খুবই ভাল লাগবে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমার পছন্দ। তাই এখনই আলাদা করে কারও নাম উল্লেখ করার সময় আসেনি।’

শোনা যাচ্ছে, আসছে ঈদ উল ফিতরে মুক্তি পাবে ‘লায়ন’। প্রযোজনার দায়িত্বে থাকবেন শ্যাম সুন্দর দে।

এই বছরের মতো আগামী বছরেও রায়হান রাফি যে আবারও নতুন চমক আনতে চলেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। তবে জিতের বিপরীতে নায়িকা কে হবেন লায়ন ছবিতে সেটা এখনও স্পষ্ট নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

২

রাজধানীর ভাটারায় বাসে আগুন

৩

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

৪

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

৫

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

৬

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

৭

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

৮

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া

৯

জয় বাংলা ও জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

১০

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

১২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

১৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

১৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

১৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

১৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

২০