বাংলাদেশ, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩ জুন ২০২৩, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রশংসা কুড়িয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৩ উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের নানা সহযোগিতা করে প্রশংসা কুড়িয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের জয় বাংলা বাইক সার্ভিস, তথ্য সহায়তা, পরীক্ষার্থীর জিনিসপত্র সংরক্ষণ, অভিভাবকদের বসার ব্যবস্থা করা, নিরাপদ পানি পানের ব্যবস্থাসহ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠে ছাত্রলীগের কার্যক্রম ছিল চোখে পড়ার মতো।

শনিবার (৩ জুন) বগুড়া থেকে পরীক্ষা দিতে আসা মাহিম হাসান নামে এক পরীক্ষার্থী বলেন, ছাত্রলীগের ভাইয়ারা আমাকে কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেয় এবং আমার জিনিসপত্র সংরক্ষণ করে রাখেন। আমাকে কোনো ঝামেলায় পড়তে হয়নি। এছাড়াও নওশাবা নামে সিরাজগঞ্জের এক পরীক্ষার্থী বলেন, পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের ভাইয়াদের সহায়তায় কেন্দ্রে পৌঁছাই। অভিভাবকেরা অনেকেই ছাত্রলীগের স্টলে এই প্রখর রোদে আশ্রয় নেন। এসময় তাদের পানির ব্যবস্থাও করেন। সকলেই প্রশংসা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এমন কর্মকাণ্ডের।

ছাত্রলীগ কর্মী আলমগীর, ওমর ফারুক ডলফিন, ফারদিন, ফুয়াদ, খাদেমুল, সোহাগ, তুহিন, জাহিদ, মেহেদীসহ আরো অনেকে জানান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ভর্তি পরীক্ষা হচ্ছে তাই এটি আমাদের দায়িত্ব। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল, থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধহাটায় বেতনা পাড়ের ৩শ বছরের ঐতিহ্য ‘দ্বাদশ শিব ও কালীমন্দির’

১

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

২

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল

৩

মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

৪

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

৫

বিয়ে করলেন পারশা মাহজাবিন, গোপন রাখলেন স্বামীর পরিচয়

৬

দেশের বিভিন্ন অঞ্চলে টানা চারদিন বৃষ্টির আভাস

৭

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

৮

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়ক অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল

৯

দীর্ঘ ৫৬ ঘণ্টা পর সুন্দরবন ভ্রম‌ণে গি‌য়ে নি‌খোঁজ পর্যটকের ম/র‌/দে/হ উদ্ধার

১০

সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা

১১

জেলেদের পদচারণায় মুখরিত দুবলার চর, তবে মনে শংকা!

১২

সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর পিতা শামসুদ্দিন আহমদের দাফন সম্পন্ন

১৩

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৫

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৬

জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ লিডার্স

১৭

ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৮

কয়রায় গাঁজা ও ইয়াবাসহ ব্যবসায়ী আটক

১৯

শার্শায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

২০