বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩১ আগস্ট ২০২৪, ৪:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয়: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অন্য ধর্মের মানুষ দ্বারা হামলার শিকার হয়েছেন, আপনারা হামলাকারী বা দুষ্কৃতকারীর নাম প্রকাশ করেন। সাদাকে সাদা আর কালোকে কালো বলুন।

তিনি বলেন, আমরা সব ধর্মের মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশেছি। সবাইকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয়। ধর্ম যার যার নিজস্ব পছন্দ।

শনিবার (৩১ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় কবি-লেখক-শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক ঐক্য ফ্রন্ট আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, বাংলাদেশ বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষের আবাসভূমি। এদেশের ৯০ থেকে ৯১ শতাংশ মানুষ ইসলামে বিশ্বাসী। বাকি অন্য ধর্মের যারা আছেন তাদের আমরা সম্মান করি। এ বিশ্বাসের কারণে বাংলাদেশ হচ্ছে ধর্মীয় সম্প্রতির এক বৈচিত্র্যময় লীলাভূমি। আমরা বিগত আন্দোলনে দেখেছি দেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে মাদরাসার ছাত্ররা। পাহারা দিয়েছে ইসলামী দলের লোকেরা। এটা তো তাদের প্রতিষ্ঠান নয়। তারা জানেন অন্য লোকদের ধর্ম চর্চার অধিকার আল্লাহ তায়ালা দিয়েছেন। তবে সঠিক রাস্তাও জানিয়ে দিয়েছেন। কারো ওপর কোনো জোর-জবরদস্তির এখতিয়ার আল্লাহ দেননি।

সমাজের কিছু দুষ্টু লোক আছে উল্লেখ করে তিনি বলেন, এ দুষ্টু লোকরা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দুষ্কর্ম করে। এর দায় নিরীহ মানুষের ওপর চাপিয়ে দেয়। আর দুষ্কৃতকারীরা পর্দার আড়ালে থেকে যায়। আমরা সব ধর্মের মানুষের সঙ্গে নিবিড় ভাবে মিশেছি।

তিনি বলেন, ‘রাজনীতিবিদরা জাতির সেবক, তারা দেশের মালিকানা দাবি করতে পারেন না। সব নাগরিক ন্যায্যতার ভিত্তিতে তাদের অধিকার পাবে। কোনো ধর্মের ওপর জোর-জবরদস্তির এখতিয়ার আল্লাহ কাউকে দেননি।’

অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন, বিগত বছরগুলোতে স্বাধীনভাবে কাজ করতে পারেনি দেশের গণমাধ্যম। সাংবাদিকরা এখন তাদের বিবেক অনুযায়ী কাজ করবেন। চিন্তার জগতে কোনো আপস নেই। সত্য প্রকাশে কাউকে পরোয়া করার সুযোগ নেই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০