বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৪ কোটি টাকার মাদকসহ চোরাকারবারী আটক

ডেস্ক রিপোর্ট: ভারত থেকে অবৈধভাবে পাচার করে নিয়ে আসার সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে দুই কেজি হেরোইন, চার বোতল এলএসডি ও ৩৩৭ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ গাজী (৪৩) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। যার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।

রোববার (১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ঘোষপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ গাজী সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালি গ্রামের নসিম উদ্দিন গাজী ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, অবৈধভাবে মাদকের চালান পাচার করে আনার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির দল ঘোষপাড়া সীমান্ত এলাকায় অবস্থান গ্রহণ করে। ভোররাতে একদল চোরাকারবারীকে দেখে ধাওয়া করলে তারা রাতের অন্ধকারে ঘন জঙ্গলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় মোহাম্মদ গাজী (৪৩) নামে একজনকে আটক করতে সক্ষম হয় তারা।

পরবর্তীতে আটক মোহাম্মদ গাজীসহ ওই স্থানে তল্লাশী করে একটি বস্তায় রক্ষিত দুই কেজি হেরোইন, ৩৩৭ বোতল ফেনসিডিল ও চার বোতল এলএসডি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ ব্যাপারে আটক মোহাম্মদ গাজীসহ অন্যান্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০