বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ভুয়া ভুয়া স্লোগানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা পণ্ড

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ভুয়া ভুয়া স্লোগানে পন্ড হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত মতবিনিময় সভা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভার আয়ােজন করা হয়েছিল।

অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় প্রতিনিধি আকরাম হোসাইন রাজকে বক্তব্য রাখার আমন্ত্রণ জানানো হলে হট্টগোল শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মুহূর্তেই গোটা সভাস্থল উত্তাল হয়ে ওঠে। খুলে ফেলা হয় সভার ব্যানার।

এসময় সাতক্ষীরা পৌর ছাত্রদলের নেতা আনারুল ইসলাম সান মঞ্চে উঠে মাইক নিয়ে কথা বলা শুরু করেন।

তিনি বলেন, সাতক্ষীরায় আন্দোল শুরু হওয়ার পর থেকে আমরা (ছাত্রদল) সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলাম, সাতক্ষীরা জেলায় কোন বৈষম্য চলবে না। আমাদেরকে মাইনাস করে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। যেসব ভাইয়েরা ঢাকা থেকে এসেছেন, আপনারা আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছেন। আজকের প্রোগ্রাম আমরা হতে দেবো না, অবিলম্বে আপনারা এই স্থান ছেড়ে চলে যান।

এসময় পুলিশ মঞ্চে অবস্থান নিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। অপরদিকে সাধারণ শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন।

পরে ছাত্ররা অডিটোরিয়াম ছেড়ে বাইরে চলে আসেন। এসময় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা আলাদা আলাদা জায়গায় অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

তবে, এবিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত, এই মতবিনিময় সভায় বিভাগীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সাতক্ষীরার স্থানীয় বিশ্বজিৎ দত্ত (খুবি), মো. ওয়াহিদ উজ্জামান (ঢাবি), আকরাম হোসাইন রাজ (ঢাবি), আশরেফা খাতুন (ঢাবি), আবু বকর খান (জবি), ফারহানা ফারিনা (জাবি), মুইনুল ইসলাম (ঢাকা কলেজ), তৌহিদ ইসলাম শুভ (এন.ইউ.বি), মো. বাবু খান (ডি. আই. ইউ) ও জান্নাতের (বদরুন্নেসা কলেজ)।

একই সাথে সাতক্ষীরার স্থানীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মীর জাভেদ জিতু (জা.বি.), আশফাক উল সিমান্ত (ইউএপি), মো. মিকাইল ইসলাম চঞ্চল (ঢা.বি) ও মো. মাসুদুজ্জামানের (ঢা.বি)।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০