বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বসতঘরে হাঁটু পানি, রান্না করতে পারি না তিনদিন

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: চার দিকে পানির স্রোত। হুহু করে ঢুকছে পানি। রাস্তাঘাট, নদীনালা, খালবিল, মাছের ঘের সব একাকার। পানিতে তলিয়ে গেছে বসতভিটাসহ স্যানিটেশন ব্যবস্থা। ব্যাপক সংকট পড়েছে সুপেয় পানির। কিছুদিন আগে যেখানে মানুষ বসবাস করতো এখন সেই ঘরে হাঁটু সমান পানি। নেই খাবার পানি, নেই খাবার ব্যবস্থা। অসহায়ভাবে জীবনযাপন করছে এই এলাকার মানুষ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সরেজমিনে সাতক্ষীরা জেলার বিনেরপোতার এলাকার দেখা যায় মানুষের এমন কষ্টে দিনযাপন করার চিত্র।

বাচ্চা কোলে নিয়ে হাঁটু সমান পানি মাড়িয়ে ঘর থেকে বের হচ্ছিলেন বিনেরপোতা এলাকার রেকছোনা পারভীন। তিনি বলেন, ঘরে হাঁটু পানি। কাল ছোট মেয়েকে নিয়ে বের হতে গিয়ে পানিতে পড়ে গেছে। সাথে সাথে না তুললে কি জানি হতো আল্লাহ জানে। আমরা অনেক কষ্টে রইছি। তিনদিন ধরে অন্যের বাড়িতে আছি। আজও ঘরো গিয়া দেখি হাঁটুপানি। আমাগো অবস্থা খুব খারাপ। খাবার নাই, রান্নার ব্যবস্থা নাই। এখনো সরকারিভাবে কিছু পাইনি। দোকানের খাবার খেয়ে বেঁচে আছি। ঘরে যা ছিলো সব ভাইসা গেছে। ঘরে বলতে কিছু নেই সব পানিতে ডুবানো। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় কিছুই বের করতে পারিনি। আমি মেয়ে মানুষ, কি আর বের করবো এমনকি রান্নার বাসন, থাকার লেপ, খেতা পর্যন্তও বের করতে পারিনি। এই তিনদিন লোকের বাড়িতে আছি মেয়ে নিয়ে।

তার পাশে ঘরের ভেতরে খাটের উপর বসে বড়শি ফেলে মাছ ধরছিলো রেকছোনা পারভীনের বড় মেয়ে শরিফা (৫)। আপন মনে ঘরে বসে বড়শি ফেলে মাছ ধরছিলো সে। কষ্টের কথা তুলে ধরে সে বলে, আমাগো কষ্ট দেখার কেউ নেই। আমরা লোকের বাড়ি থাকি। ভাত যে কি জিনিস এই কয়দিন খাইনি। আম্মু দোকান থেকে খাবার আনে তাই খায়। সবাই মাছ ধরছে তাই আমি খাটে বসে বসে মাছ ধরছি আর খেলা করছি।

একই এলাকার আকবর। তিনি বলেন, আমার বাড়িতে যেতে হলে গলা সমান পানি। রাস্তা ডুবে যাওয়ায় বাড়ি থেকে বের হতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দোকানপাটে যেতে পারছিনা। খাওয়া দাওয়া বন্ধ। আমরা তো ভিজে পড়ে আছি কিন্তু গরু-বাছুর নিয়া কোথায় যাবো। বাড়ি থেকে যতদূর তাকাবো সব পানি আর পানি। কোথাও গরুর খাবার পাচ্ছি না। গরু-ছাগল নিয়ে বেশি বিপদে পড়ছি। গরুরে কি খাইতি দিবো। শিশুদের নিয়ে ও খুবই সমস্যায় আছি।

বড় বেড়িবাঁধ দিয়ে সামনে এগোতে দেখা যায় নোংরা পানিতে কাপড় ধৌত করছেন লতা। তিনি বলেন, শরীর অসুস্থ চারদিন যাবত। সব জায়গা পানিতে ডুবে গেছে। কোথাও ভালো পানি নেই। কোনো কিছুর উপায় না পেয়ে এখানে সব কাপড়ে চোপড় ধুয়ে দিচ্ছি। এই নোংরা পানিতে আরো সমস্যা দেখা দিবে। তাও উপায় নেই পানি না থাকায় এখানে সব ধুচ্ছি। বিশেষ করে আমাদের মেয়েদের সমস্যা বেশি। ভালো ভাবে পরিষ্কার পরিছন্ন থাকতে পারছি না। স্যানিটেশস ব্যবস্থা পানির নিচে। টিউওয়েল পানির নিচে। কোনো কিছু আমরা ঠিক মতো ব্যবহার করতে পারছি না।

স্থানীয় সূত্রে জানা যায়, গত চারদিনের প্রবল বৃষ্টিপাতের কারণে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় বেতনা নদীর বেড়িবাঁধ ভেঙে প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হয়। পানিতে তলিয়ে গেছে হাজার হাজার বিঘার মৎস্য ঘের। বেড়িবাঁধটি পানির তোড়ে প্রায় ৩০ ফুট ভেঙে যায়। পরে স্থানীয়দের উদ্যোগে মেরামতের চেষ্টা করা হলেও পরে একই স্থানে আবারও ভেঙে যায়। বেতনা নদীর বাঁধ ভেঙে পার্শ্ববর্তী গোয়ালপোতা, হরিণখোলা, রাজনগর, শিবনগর, নগরঘাটা, রথখোলাসহ অসংখ্য এলাকা পানিবন্দী অবস্থায় রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী।

প্রসঙ্গত, টানা চারদিনের অতি বৃষ্টিপাতে বেতনা নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় এই এলাকার মানুষের এতো দুর্ভোগ দেখা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০