বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বড়দল কলেজিয়েট স্কুলে অধ্যক্ষের কক্ষে তালা, কার্যক্রম ব্যাহত

ডেস্ক রিপোর্ট: আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

জানা গেছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান তৎকালীন নিয়মিত কমিটির মাধ্যমে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর থেকে স্বাভাবিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। এক পর্যায়ে কয়েকজন সিনিয়র শিক্ষক তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানে অনিয়মের অভিযোগ তুলে বিরোধীতা শুরু করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতির দায়িত্ব প্রদানের পর অভিযোগটি নিয়ে সরাসরি মাঠে নামেন কিছু শিক্ষক ও অভিভাবক।

প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক এনামুল হক ও সিনিয়র শিক্ষক হাফিজুল ইসলাম জানান, এ ব্যাপারে অভিযোগ প্রাপ্তির পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে গত ১০ সেপ্টেম্বর জ্যেষ্ঠতার ভিত্তিতে যোগ্য শিক্ষকের কাছে দায়িত্ব হস্তান্তরের পত্র প্রেরণ করা হয়।

কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিট করে আদেশ স্টে অর্ডার করান।

সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কমিটির সভা আহবান করে সকলের মতামত শুনে এ ব্যাপারে জিপির মতামত গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন।

অভিযোগকারীদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে হাইকোর্টের স্টে অর্ডারের বিরুদ্ধে ১৯ সেপ্টেম্বর ৩১৫৯নং রিট করা হয়।

তাদের অভিযোগ বাবলুর রহমান প্রতিষ্ঠানটিকে কলেজিয়েট স্কুল এর পরিবর্তে ডিগ্রী কলেজ দেখিয়েছেন। এর মাধ্যমে মাউশির এখতিয়ার নেই বোঝানোর চেষ্টা করা হয়েছে। মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে স্টে অর্ডারের ভিত্তি নেই বলে তারা দাবি করেন।

তারপরও বাবলুর রহমান কাউকে দায়িত্ব হস্তান্তর না করায় প্রতিষ্ঠানে শূন্যতা বিরাজ করছে। তবে অফিস কক্ষে তালা লাগানোয় কাগজপত্র আটকে আছে বলে তারা স্বীকার করেন।

একাদশ শ্রেণীর ছাত্র নাইমুল ইসলামসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, অফিসে তালা ঝুলানোয় কলেজে ঝিমঝিমে পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলু স্যার প্রতিদিন কলেজে এসে ক্লাশ নিচ্ছেন বলে তারা জানায়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান জানান, রিটে ডিগ্রী কলেজ উল্লেখ করা হয়নি। ডিগ্রী কলেজ উল্লেখ করা হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল, খুলনাসহ অন্যদের বিবাদী করা হতো না। বরং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ভিসি, ট্রেজারার বা তাদের কাউকে বিবাদী করা হতো। প্রতিপক্ষ সুপ্রীম কোর্টে ১৯/৯/২৪ তারিখে ৩১৫৯ নং যে রিট করেছেন, সেখানে মহামান্য আদালত “নো অর্ডার এন্ড ডিরেকশান” করেন। অর্থাৎ স্টে অর্ডার ভ্যাকেট হয়নি। তিনি বলেন, আমি প্রতিদিন প্রতিষ্ঠানে যাচ্ছি, ক্লাশ নিচ্ছি। কতিপয় শিক্ষকের ঈন্ধনে কে বা কারা অফিসে তালা লাগিয়েছে। আমি কার্যক্রম পরিচালনার জন্য অফিস সহকারীর কক্ষে বসে প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করছি। তবে তালাবদ্ধতার জন্য প্রশাসনিক কার্যক্রম ও পাঠদানে ব্যাহত হচ্ছে এবং অভিভাবকরা কাজ নিয়ে আসলে তাদের কাজ মেটাতে পারছেন না বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতি কৃষ্ণা রায় বলেন, অফিসে তালা লাগানোর সংবাদ আমার কাছে পৌঁছেছে। এ ব্যাপারে কমিটির সদস্যদের নিয়ে বসে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন

তরুণীদের ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

১০

দেবহাটায় তিলের আটী খাল পরিষ্কার ও তাল বীজরোপণ কর্মসূচি উদ্বোধন

১১

‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

১২

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

১৩

সাতক্ষীরা সহ ২৭ জেলায় ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

১৪

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

১৬

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৭

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

১৮

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

১৯

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

২০
error: Content is protected !!