বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ সেপ্টেম্বর ২০২৪, ২:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই দিন পর ভেসে উঠলো কপোতাক্ষে নিখোঁজ মিজানের মরদেহ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় মেগা প্রকল্পের কাজে ব্যবহৃত বালু পরিবহনের বলগেটের (পল্টন) নোঙর খুঁজতে গিয়ে কপোতাক্ষ নদে নিখোঁজ ডুবুরি মিজানুরের মরদেহ উদ্ধার হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মিজানুরের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে থাকা মিজানের পিতাসহ পরিবারের সদস্যদের খবর দেন।

এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) গাবুরার পার্শেমারি টেকেরহাটে নিখোঁজ হন মিজানুর। নিখোঁজ মিজানুর রহমান সরদার খুলনার ৫নং ঘাট এলাকার দুলাল সরদারের ছেলে। পেশায় তিনি একজন ডুবুরি।

নিখোঁজ মিজানকে উদ্ধারে মঙ্গলবার সকাল থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ চেষ্টা চালিয়েও মিজানুর মরদেহ উদ্ধার করতে পারেনি তারা। পরে বুধবার সকালে প্রায় দেড় কিলোমিটার দূরে গাবুরার গাগড়ামারি নামক স্থানে কপোতাক্ষ নদের চরে নিখোঁজ মিজানুরের লাশ ভেসে উঠে। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ফায়ার সর্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামান জানান, বুধবার সকালে উদ্ধার অভিযান শুরুর পূর্ব মুহূর্তে মিজানুরের লাশ উদ্ধারের খবর পেয়ে অভিযান স্থগিত করা হয়। #

২৫.৯.২৪

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

২

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৩

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৪

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৫

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৬

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৭

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৮

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

৯

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১০

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১১

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১২

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৩

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৪

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৫

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৭

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৮

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

১৯

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

২০