বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩ অক্টোবর ২০২৪, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন প্রাথমিকের শিক্ষকদের

oplus_262146

সুলতান শাহাজান, শ্যামনগর: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন করেছেন উপজেলায় কর্মরত শিক্ষকরা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বক্তব্য দেন বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের শিক্ষক জাহিদুল ইসলাম, মামুনুর রশিদ, মুহাদ্দেসুর রহমান, দীনেশচন্দ্র মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, সিরাজুল ইসলাম, রোকনুজ্জামান রোকন, এম. মইনুল ইসলাম, শাহজাদা বিন আশরাফ, শেখ তরিকুল ইসলাম, বনি আমিন, আমিনুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় প্রাথমিক শিক্ষকদের ভূমিকা সব থেকে বেশি। তারপরও দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। স্নাতক বা সমমানের যোগ্যতায় পুলিশের সাব ইন্সপেক্টর, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ডিপ্লোমাধারী নার্স, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দশম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। সেখানে একই যোগ্যতা সম্পন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে।

এ সময় তারা আরও বলেন, অষ্টম শ্রেণি পাশ চালক ভাইদের বেতন হয় ১২তম গ্রেডে। অথচ স্নাতক ও সমমানের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে। এর ফলে শিক্ষকদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে।

দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষক নেতারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির অভিযোগে এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু, প্রথম ভাগ্যবান খাইরুল ইসলাম

জোরপূর্বক পুশইন, দ্রুততম সময়ে নিজ দেশে ফিরতে চান সাহিদা

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

১০

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

১১

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

১২

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

১৩

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

১৪

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১৫

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১৬

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১৭

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৮

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৯

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

২০
error: Content is protected !!