বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১১ মার্চ ২০২৫, ১১:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে কিশোরকে কু-পি-য়ে হ-ত্যার চেষ্টা, নারী আটক

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জে সাইফুল ইসলাম (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর হুসাইনাবাদ জামে মসজিদের পাশে এই ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেকের ছেলে। এছাড়ার তার উপর হামলাকারী অমিত পাড় (১৯) একই গ্রামের রেজাউল পাড়ের ছেলে। তিনি মাদকাসক্ত বলে জানা গেছে।

এদিকে, আহত সাইফুলকে আশংকাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ইন্দ্রনগর হুসাইনাবাদ জামে মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সাইফুলকে মাদকাসক্ত অমিত পাড় রাস্তায় জাপটে ধরে উপর্যুপরি কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় তার গলায় ও পিঠে একাধিক কোপ দেয় অমিত পাড়। সাইফুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় অমিত পাড়। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকাবাসী কালিগঞ্জ থানায় খবর দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অমিতের মাকে আটক করে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ইন্দ্রনগরে কিশোরকে হত্যা চেষ্টার ঘটনায় অমিতের মাকে আটক করা হয়েছে। এছাড়া অমিত ও তার বাবা পালিয়ে গেছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে। কেন, কি কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!