বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৭ অক্টোবর ২০২৪, ৬:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষার গুণগত মানোন্নয়নে সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে অভিভাবক সমাবেশ

ডেস্ক রিপোর্ট: শিক্ষার গুণগত মানোন্নয়নে সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে পরামর্শ দেন অভিভাবকরা।

সমাবেশে বাল্যবিবাহ প্রতিরোধ, মোবাইল ফোনের অপব্যবহার রোধ, সাইবার অপরাধ প্রতিরোধ, ঝরেপড়া প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও নিয়মিত স্কুলে উপস্থিতির বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে অভিভাবকগণ জানান, এলাকার ধুলিহর, বালুইগাছা, গোবিন্দপুর, বড়দল, দামারপোতাসহ বিভিন্ন গ্রাম অতি বর্ষণে পানিতে নিমজ্জিত। এলাকায় জলাবদ্ধতার কারণে অনেকেই স্কুলে আসতে পারে না। অনেকের বাড়িতে পানি উঠে যাওয়ার কারণে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। ফলে অনেকের পড়ালেখায় সমস্যা হচ্ছে। তারপরও পরিস্থিতি সামাল দিয়ে সন্তানের লেখাপড়া ঠিক রাখার চেষ্টা করছেন অনেকে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, মোঃ হাফিজুল ইসলাম, আজহরুল ইসলাম, গীতা রানী সাহা, শামীমা আক্তার, কনক কুমার ঘোষ, খালেদা খাতুন, ভানুবতী সরকার, দেবব্রত ঘোষ, মৃনাল কুমার বিশ্বাস, আসমাতারা জাহান প্রমুখ।

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সালমা খাতুন, গোলাম সরোয়ার, প্রদীপ মণ্ডল, রুহুল আমিন সরদার, আবুল কালাম, স্বপন কুমার মণ্ডল, সঞ্চিতা রানি নাথ, মাজেদা খাতুন, চন্দনা রানী চক্রবর্তী, শরিফা খাতুন, মোঃ মোশারাফ হোসেন, কল্যানী দেবনাথ, হারুনার রশিদ প্রমুখ।

এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তানজিলা খাতুন, দীপ্তি মন্ডল, ফারজানা ফায়িজা, শ্বাশতি দেবনাথ, খুশি দেবনাথ, জান্নাতুল মাওয়া প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

১

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

৩

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

৪

The Climate Watch to deploy eight journalists at COP31

৫

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

৬

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

৭

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

৮

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

৯

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

১০

সামার অ্যাথলেটিকস উদ্বোধন, ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন

১১

এরশাদের শাসনামলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: জাপা প্রেসিডিয়াম সদস্য আশু

১২

দেবহাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

১৩

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

১৪

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

১৫

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

১৬

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৭

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

১৮

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

১৯

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

২০