বাংলাদেশ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২১ অক্টোবর ২০২৪, ৮:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৩৫ প্রত্যাশীদের অবস্থান, ৭ কলেজের বিক্ষোভ আজ

ডেস্ক রিপোর্ট: বিভিন্ন দাবিতে রাজধানীতে কয়েকটি সংগঠনের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে সোমবার (২১ অক্টোবর) যানজটের আশঙ্কা রয়েছে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রজ্ঞাপনের দাবিতে শাহবাগে ছাত্রসমা‌জের অবস্থান বেলা ১১টায়।
এ কর্মসূচিতে দল-মত-জাতি-বিদ্বেষ ভুলে সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে তারা।

একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ যুক্ত করে ‘কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে নামছেন একদল শিক্ষার্থী। সোমবার সকাল ১১টায় কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চাওয়ার কারণ হিসেবে শিক্ষার্থীরা সাত কলেজের বৈষম্য, সেশনজট, একাডেমিক ফলে দেরি, প্রশাসনিক কর্মকাণ্ডে হয়রানি, শিক্ষক, পরিবহন, আবাসন, ক্লাসরুম ও ল্যাবের সংকট নানা সমস্যাকে দায়ী করেন। তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলেও তাদের অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ও শিক্ষার্থীদের শুধু পরীক্ষা আর সনদ দিয়ে আসছে। সেজন্য শিক্ষার্থীরা সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেছেন।

এছাড়াও পাঁচ দফা দাবি আদায়ে, ডেমরা স্টাফ কোয়ার্টার, চিটাগাং রোড, সাইনবোর্ড, মাতুয়াইল ও শনির আখড়া থেকে যাত্রাবাড়ী এলাকায় ছাত্র-জনতার মানববন্ধন কর্মসূচি সকাল ১১টায় পালিত হবে।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে রাজধানীতে অসহনীয় যানজট নিরসন, চাঁদাবাজি বন্ধ, বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জুলাই বিপ্লবে ছাত্র-জনতা হত্যায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারও আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণ।

মানববন্ধনে উপস্থিত থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সমন্বয়ক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, লেখক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী ও স্বৈরাচার পতন আন্দোলনে ভূমিকা রাখা জনপ্রতিনিধিসহ নতুন বাংলাদেশ গড়ার বিপ্লবী যোদ্ধা তরুণরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিএফ প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

Coastal Youth Fellowship 2026 এর নিবন্ধন শুরু

কালিগঞ্জে সরকারি গাছ কর্তন ও সড়কের মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ

১৫৩ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ জন নিহত

তামিমের সেঞ্চুরির পর হঠাৎ বাংলাদেশের ব্যাটিং ধস

বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

১০

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১১

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

১২

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

১৩

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

১৪

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি, রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

১৫

কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

১৬

রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ

১৭

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

১৮

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৯

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

২০
error: Content is protected !!