বাংলাদেশ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৬ অক্টোবর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কেয়ার ‘ম্যাজিক মোমেন্ট’

ডেস্ক রিপোর্ট: ছোট পর্দার বড় নাম অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ের ব্যস্ততা একটুও কমেনি তার। কিছুদিন আগেই নাটকের শুটিংয়ের জন্য মার্কিন মুলুকে পাড়ি জমান তিনি। এবার তিনি নাম লেখালেন আরও একটি নতুন নাটকে। যার শিরোনাম ‘ম্যাজিক মোমেন্ট’।

নাটকটি নির্মাণ করেছেন কেএম সোহাগ রানা। এরই মধ্যে নাটকটির শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। নাটকটিতে কেয়ার বিপরীতে রয়েছেন তৌসিফ মাহবুব। আরও অভিনয় করেছেন ডা. এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, মনিরা মিঠু, তানজিম অনিক, এবি রোকনসহ অনেকে।

নতুন এই নাটক নিয়ে কেয়া পায়েল বলেন, ‘আমি নাটকে এখন আর আগের মতো ঢালাওভাবে কাজ করি না। গল্পনির্ভর কাজগুলোই প্রাধান্য দিই। সে জায়গা থেকেই ‘ম্যাজিক মোমেন্ট’ নাটকে কাজ করা। দুর্দান্ত একটি টিমের সঙ্গে কাজ করলাম। এ ছাড়া এমন সহশিল্পীদের সঙ্গে কাজ করতে কার না ভালো লাগে। গল্পেও আছে ভিন্নতা। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

এর আগে কেয়া-তৌসিফ ‘সুন্দরী’, ‘গুড ফর নাথিং’, ‘ও অন্তরা’, ‘ভিকি ভার্সেস নায়লা’, ‘পিতা মাতা সন্তান’, ‘ডিসটার্ব মি’, ‘পিরিতির ছেঁড়া খেতা’, ‘ডানপিটে’, ‘উড়াল পাখি’সহ বেশ কিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

ফরিদপুরে গাড়িচাপায় বাইক আরোহী ৩ বন্ধু নিহত

‘ফুলের বিয়ে’ দিয়ে অভিনয়ে অভিষেক রশনির

ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মিনিবাস, প্রাণ হারাল ২৭ জন

মেসির ৪ গোলের ঝড়ে ৫ ম্যাচের জয়খরা কাটাল মায়ামি

জিম্মি থাকা কার্গো মুক্ত করলো তুরস্ক ও সোমালি বাহিনী, ১৪ জলদস্যু নিহত

কাপ্তাই বাঁধের ১৬ গেট খুলে ছাড়া হচ্ছে ৫৮ হাজার কিউসেক পানি

১০

নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা

১২

সাতক্ষীরার ২৫০ প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

১৩

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

১৪

কলারোয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

১৫

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

দেবহাটায় শ্মশানের জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন, তদন্তের দাবি

১৭

আশাশুনিতে সাংবাদিকদের সাথে ইউএনও ও এসিল্যান্ডের মতবিনিময়

১৮

কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না: ওসি জাহাঙ্গীর আরিফ

১৯

কয়রায় বাল্যবিয়ে রোধে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা

২০
error: Content is protected !!