বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৬ অক্টোবর ২০২৪, ১০:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন: আবু হাসান সভাপতি, আবু মুছা সম্পাদক

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে আবু হাসান সভাপতি ও আবু মুছা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৬০ জন ভোটারের মধ্যে ১৩২ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মোঃ আবু হাসান ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫৪ ভোট। সহসভাপতি (১) পদে আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু ৭৪ ভোট পেয়েবিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ রবিউল ইসলাম পেয়েছেন ৫৬ ভোট। সহসভাপতি (২) পদে কাজী ইমাম ইদ্দীন ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল আহাদ পেয়েছেন ৫৭ ভোট। সাধারণ সম্পাদক পদে আবু মুছা ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অহিদুল ইসলাম পেয়েছেন ৪৭ ভোট।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে বিলকিস সুলতানা সাথী, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক পদে শরিফুজ্জামান পরাগ, কাস্টমস বিষয়ক সম্পাদক পদে জিএম আমির হামজা, বন্দর বিষয়ক সম্পাদক পদে রিয়াজুল হক, অর্থ সম্পাদক পদে আব্দুল গফুর সরদার ও কার্যনির্বাহী সদস্য পদে আমিনুল হক আনু, শাহানুর ইসলাম শাহিন, মোস্তাফিজুর রহমান নাসিম ও মফিজুর রহমান জয়লাভ করেছেন।

নির্বাচনে দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার মো. জালাল উদ্দীন আকবার বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। অতি শীঘ্রই নির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

২

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

৩

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

৪

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

৫

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

৬

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

৭

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

৮

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

৯

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১০

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১১

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১২

সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

১৩

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

১৪

‘ক্লিক ফর পিস’ প্রতিযোগিতায় প্রথম হলো মাহফুজের ছবি

১৫

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

১৬

মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা, নিলামের আগে বড় পরিবর্তন আইপিএলে

১৭

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত

১৮

প্রবল হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

১৯

প্রথম উইকেটকিপার হিসেবে লিটন দাসের বিশ্বরেকর্ড

২০