বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৫ মে ২০২৩, ৪:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মা হওয়ার পরিকল্পনা জানালেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক: সম্প্রতি সালমান খানের ‘ঈদ পার্টিতে’ কিছুটা ঢোলা সালোয়ার কামিজ পরে হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। এরপর অভিনেত্রীর ‘মা হতে যাওয়া’র গুঞ্জন চাউর হয়।
যদিও সেটি ছিল শুধুই গুঞ্জন।

এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার এমন গুঞ্জন ছড়িয়েছে। তবে এবার মাতৃত্ব নিয়ে নিজের ভাবনা জানালেন ক্যাটরিনা নিজেই।

বলিউড লাইফের এক প্রতিবেদনে ক্যাটরিনা সন্তান নিয়ে নিজের পরিকল্পনা খোলাসা করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ভিকি আর ক্যাট এখনই দুই থেকে তিন হতে চান না। ক্যাটরিনার দুটি সিনেমার শুটিং শেষ হলেই তারা পরিবারে নতুন সদস্য আনার কথা ভাববেন।

বর্তমানে সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ সিনেমায় অভিনয় করছেন ক্যাটরিনা। সিনেমাটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি। ক্যাটরিনাকে শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’-এ দেখা যাবে। থ্রিলারধর্মী সিনেমাতে তার সঙ্গে আছেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি।

জানা গেছে, ‘মেরি ক্রিসমাস’র শুটিং শেষ হলেই পরবর্তী সিনেমার কাজ শুরু করবেন ক্যাটরিনা। এরপর ‘জি লে জরা’র শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। ফারহান আখতার পরিচালিত এ সিনেমাটি তিন কন্যার পথ ভ্রমণকে কেন্দ্র করে। এতে ক্যাটরিনা ছাড়াও আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে।

প্রতিবেদন অনুযায়ী, ক্যাটরিনা তার এক ঘনিষ্ঠ বান্ধবীকে বলেছেন, হাতে যেসব সিনেমা আছে, সেগুলোর শুটিংয়ের পরই আমরা সন্তান নিয়ে পরিকল্পনা করতে চাই। বিজয় সেতুপতি ও ফারহান আখতারের সিনেমার পরেই এ ব্যাপারে পরিকল্পনা করব।

প্রসঙ্গত: রাজস্থানে সাতশ বছরের পুরনো এক রাজপ্রাসাদে জমকালো আয়োজনে ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি কৌশল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প

ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ, সরকারের সিদ্ধান্ত ‘চূড়ান্ত’

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

ঋশিল্পীতে শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

কয়রার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

বিল থেকে ছেলের নিথর দেহ উদ্ধার করলেন বাবা

আশাশুনিতে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পাস করেনি সাতক্ষীরার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

১০

তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

১১

সাতক্ষীরা জেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলামকে ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

১২

সাতক্ষীরায় নগর পরিবেশ ব্যবস্থাপনায় সমন্বয়ের তাগিদ

১৩

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

১৪

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

১৫

বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকারের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই

১৬

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৭

৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে হতে যাচ্ছে ভোট

১৮

এসএসসিতে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

১৯

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

২০
error: Content is protected !!