বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ নভেম্বর ২০২৪, ৬:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শুভশ্রীর ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক: দীপাবলিকে কেন্দ্র করে টালিউড তারকাদের ব্যস্ততা কয়েকগুণ বেড়েছে। এ উপলক্ষে কয়েকদিন ধরে কলকাতার বিভিন্ন স্থানে পূজার অনুষ্ঠান উদ্বোধনে অংশ নিচ্ছেন তারকারা। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও তাদের মধ্যে একজন।

জানা গেছে, শুভশ্রী জিয়াগঞ্জের অরিজিৎ সিংয়ের এলাকায় কালীপূজার উদ্বোধন করতে গিয়েছিলেন। পূজা প্যান্ডেলের ফিতা কাটার পাশাপাশি তাকে গান গাইতেও দেখা যায়। এ সময় তার পরনে ছিল হলুদ সালোয়ার।

টালিউডের সুপারস্টার এ নায়িকাকে একনজর দেখতে সেখানে রীতিমতো মানুষের ঢল নেমেছিল। সেখানে পূজা উদ্বোধনের পর মঞ্চে উঠে দেবের সিনেমার গান গাইলেন শুভশ্রী। দেবের তুমুল জনপ্রিয় ‘পরাণ যায় জ্বলিয়া’ সিনেমার গানটি ঢাকের তালে তালে পরিবেশ করেন। পেশাদার শিল্পী মতো গাইছিলেন এ নায়িকা।

শুভশ্রীর অনুরাগীরাও বেশ উপভোগ করছিলেন গানটি। এমন আনন্দময় সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেও শুভশ্রীর গানের প্রশংসা করছেন কেউ কেউ। আবার অনেকে কটাক্ষও করেছেন।

কেউ কেউ মন্তব্য করেছেন, ‘এমন বেসুরো গলায় গান!’ কেউ বা লিখেছেন, ‘আরও ভালো হতে পারত!’ যদিও সোশ্যাল মিডিয়ায় কোনো মন্তব্যই কোনোকালে গায়ে মাখেননি শুভশ্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

১

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

২

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৩

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৪

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৫

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৭

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

৮

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

৯

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১০

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১১

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১২

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৩

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৪

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৫

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৬

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৭

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

১৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১৯

শুভশ্রীর মতো ‘প্রাক্তন’ আমরাও চাই, খোঁচা-সমালোচনা

২০