বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ অক্টোবর ২০২৪, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হঠাৎ আরিফিন শুভকে ঘিরে আলোচনায় ঐশী, প্রেম?

বিনোদন ডেস্ক: সম্প্রতি কাজের খবর দিয়ে শিরোনাম হয়েছেন চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। বিরতি দিয়ে আবার নতুন সিনেমায় নাম লেখাচ্ছেন। কাজের খবর নিয়ে উচ্ছ্বসিত হলেও গতকাল থেকে বেশ কিছু অনলাইনে নায়ক আরিফিন শুভকে ঘিরে ভিন্ন রকম খবর প্রকাশ পায়।

প্রকাশিত খবরগুলোতে বলা হয়, আরিফিন শুভর দীর্ঘ সংসার ভাঙার কারণ হিসেবে গুজব ছড়িয়েছে, এর পেছনে রয়েছেন ঐশী। বলা হয়, তাঁদের একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। যে কারণে গুঞ্জন ছড়ায় এই দুই তারকার প্রেম নিয়ে।

এ প্রসঙ্গে নিউজ টোয়েন্টিফোরে ঐশী বলেন, ‘সর্বশেষ শুভ ভাইয়ের সঙ্গে “তুফান” সিনেমা দেখতে গিয়ে কথা হয়েছে। তাঁর সঙ্গে আমার খুব একটা যোগাযোগ হয় না। ইন্ডাস্ট্রিতে আমার একটা বদনাম আছে যে কাজের পর কারও সঙ্গে খুব একটা যোগাযোগ রাখি না। পার্টি কিংবা বিভিন্ন আড্ডায় আমাকে দেখা যায় না। আর পাঁচজন শিল্পীর সঙ্গে আমার যেমন সম্পর্ক, ঠিক তেমনই শুভ ভাইয়ের সঙ্গেও।’

আরিফিন শুভ ও ঐশী ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ ও ‘নূর’ সিনেমায় অভিনয় করেছেন। একসঙ্গে অভিনয় থেকেই তাঁদের মধ্যে ভালো সম্পর্ক। এ নিয়ে একাধিক সাক্ষাৎকারে দুই তারকা জানিয়েছিলেন, তাঁদের মধ্যে ভালো বন্ধুত্ব। শুভও বিভিন্ন সময় বলেছেন তিনি ঐশীকে স্নেহ করেন। আবার শুভকে অভিভাবক মানেন ঐশী। এর বাইরে তাঁদের মধ্যে প্রেম বা অন্য কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটা কখনোই কোনো ঘটনায় প্রকাশ্যে আসেনি।

এদিকে ঐশী ‘যাত্রী’ নামে একটি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটি পরিচালনা করেছেন আসিফ ইসলাম। নতুন ছবি প্রসঙ্গে গত মঙ্গলবার এই নায়িকা প্রথম আলোকে বলেন, ‘মাস ছয়েক আগে আসিফ ভাইয়ের সঙ্গে প্রথম কথা হয়। গল্পটা শুনে ভালো লাগে। এরপর আর কোনো কথাবার্তা হয়নি। ভেবেছি, আমাকে হয়তো আর নেবেনই না। পরে দেখি, তিনি মস্কো উৎসব নিয়ে ব্যস্ত। কদিন আগে আবার যোগাযোগ করলেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০