বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৮ মার্চ ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দুস্থদের ঈদ সামগ্রী প্রদান

কালিগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের ঈদসামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করেছে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব।

শুক্রবার (২৮ মার্চ) বেলা ১১টায় রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে এই ঈদ সামগ্রী ও খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি, রংধনু কমপ্লেক্সের নির্বাহী পরিচালক ও ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এ এম আশিক।

রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য এমডি আরাফাত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান ও সমাজসেবক শেখ আব্দুর রহমান।

আরো উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, মাসুদ পারভেজ, আবু হাসান, শের আলী, রফিকুল ইসলাম, মীম ইসলাম, আবু বক্কর সিদ্দীক, মোখলেসুর রহমান মুকুল, আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন বলেন, রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের প্রদত্ত অর্থে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

এসময় দুস্থদের মাঝে ঈদসামগ্রী হিসেবে সিমাই, চিনি এবং খাদ্য সহায়তা হিসেবে চাল, মসুর ডাল, পেয়াজ, আলু ও সয়াবিন তেল প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

১

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

২

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৩

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৪

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

৫

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

৬

দেবহাটায় ক্রীড়া উৎসব

৭

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

৮

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

৯

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১০

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১১

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১২

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৪

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

১৫

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

১৬

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

১৭

বিফলে ভিনিসিয়ুসের জোড়া গোল, ফের ব্রাজিলকে হারাল জাপান

১৮

পাকিস্তানের বিপক্ষে সাদ-ইব্রাহিমের জায়গায় রহমত-শুকি

১৯

আশাশুনিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

২০