বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ নভেম্বর ২০২৪, ৯:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে প্রবাসীর বাড়িতে চেতনা নাশক স্প্রে করে ১১ ভরি স্বর্ণের গহনা লুট

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে চেতনানাশক স্প্রে পূর্বক পরিবারের সদস্যদের অজ্ঞান করে এক দুবাই প্রবাসীর বাড়ি থেকে সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঐ পরিবারের দু্ই সদস্যকে উদ্ধার করে নারায়নপুর হাসপাতলে ভর্তি করা হয়েছে।

এরা হলেন, উপজেলার কলিযোগা গ্রামের মৃত নুরুল গাজীর স্ত্রী দুবাই প্রবাসী সেলিনা বেগম (৪০) ও একই গ্রামের ফরিদ আহমেদের মেয়ে রুবিনা পারভিন (১৫)।

সেলিনা বেগমের বড় ছেলে নাঈমুর রহমান জানান, আমি ও আমার ছোট ভাই রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করি, ছুটিতে বাড়ি এসে শুক্রবার বিকালে শ্বশুরবাড়িতে বেড়াতে যাই। ফোনের মাধ্যমে জানতে পারি আমার মা ও আমার চাচাতো বোনকে চেতনা নাশক স্প্রের মাধ্যমে অজ্ঞান করে বাড়িতে থাকা নগদ ৫০ হাজার টাকা, ৬ পিস রুলি, ৪ জোড়া কানের দুল, ৪ পিস চেন, নাকফুল ও আংটিসহ ১১ ভরি স্বর্ণের গহনা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

তিনি আরো বলেন, বাড়ি এসে জানতে পারি আমার মা ও আমার চাচি প্রতিদিন ভোরে হাঁটতে বের হয়। প্রতিদিনের ন্যায় হাঁটতে বের হতে দেরি হচ্ছে দেখে আমার চাচি শাহিদা বেগম মাকে ডাকতে এসে দেখেন বাড়ির গেট খোলা, ডাকাডাকি করে আমার মাকে পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে ঘরে ঢুকে দেখেন আমার মা ও চাচাতো বোন অচেতন অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিক তার ডাক চিৎকারে আশেপাশের লোক ছুটে এসে আমার মাকে উদ্ধার করে নারায়ণপুর হসপিটালে ভর্তি করে।

এবিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০