বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৮ জুলাই ২০২৩, ৯:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ ধ্বংসস্তূপে পরিণত হবে: দীপু মনি

ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি-জামায়াত যদি আবার ক্ষমতায় আসে তাহলে দেশ ধ্বংসস্তূপে পরিণত হবে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে শহরের ওয়ারল্যাছ এলাকায় ইকরা মডেল একাডেমি মাঠে চাঁদপুর পৌর ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেখানে শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি কখনও নিজেদের ছাড়া জনগণের চিন্তা করেনি। এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা ৭১ এর মুক্তিযুদ্ধের দেশের মানুষ পুড়িয়ে মেরেছে, গ্রেনেড হামলা করেছে, জনগণ তাদের আর ক্ষমতায় চায় না।

তিনি বলেন, বিএনপির জামায়াত ক্ষমতায় থাকার সময় সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। তখন নৌকায় ভোট দেওয়ার কারণে মানুষকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আজকে তারা মানবাধিকারের কথা বলে। যখন ছোট শিশু রাসেলকে হত্যা করা হয়েছিল, ৭৫ এ বঙ্গবন্ধুসহ সপরিবারে হত্যা করা হয়েছিল, বোমা মেরে ৫ শতাধিকের বেশি মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, তখন কোথায় ছিল মানবাধিকার।

দীপু মনি বলেন, শেখ হাসিনা মুজিববর্ষে ভূমিহীনদের খোঁজ করে গৃহ নির্মাণ করে দিয়েছেন। যিনি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করেন, তিনিই হলেন শেখ হাসিনা। শেখ হাসিনা আইনের শাসন নিশ্চিত করেছেন। সরকারের যত উন্নয়ন আছে ও বিএনপি জামায়াতের সব কুকর্ম জনগণের কাছে আমাদের তুলে ধরতে হবে। বর্ধিত সভা সংগঠনের কাজের একটি অংশ। এখানে সংগঠনের অগ্রগতিসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। আমাদের নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল কাশেম গাজীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ন কবির সুমন, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর সফিকুল ইসলাম এবং পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারী।

কাউন্সিলর অ্যাডভোকেট কবির হোসেন চৌধুরী ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মহসীন গাজীর সঞ্চালনায় সেখানে আরও বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সদস্য আব্দুল গণি গাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুস টুনু, কাউন্সিলার আলমগীর গাজী, ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ মজুমদার, পৌর যুবলীগ সদস্য জাহিদুল ইসলাম মিলন, আল আমিন, ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাকন গাজী, সদর উপজেলা যুবলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও যুবলীগ নেতা আরিফুর রহমান আরিফ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

২

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৩

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৪

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৫

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৬

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৭

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৮

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১০

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১১

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১২

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৩

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৫

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৬

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৭

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৮

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০