বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৮ নভেম্বর ২০২৪, ৯:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাবেক এমপি রশীদুজ্জামানের ২ দিনের রিমান্ড মঞ্জুর

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের আরো দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হলে দুটি পৃথক মামলার তদন্ত কর্মকর্তারা সাত দিন করে রিমান্ডের আবেদন করেন।

শুনানি শেষে আদালতের বিচারক আনোয়ারুল ইসলাম দুই মামলায় একযোগে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জি আর ১২৬/২৪ মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন জানান, আমরা সাত দিনের রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেছি। বিজ্ঞ বিচারক যুক্তি শুনে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা বিশ্বাস করি পুলিশি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসবে।

অন্যদিকে জি আর ১১৭/২৪ মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট একরামুল হক বিশ্বাস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন সাবেক এমপি রশীদুজ্জামান। এ কারণে তার সাত দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক আমাদের যুক্তি শুনে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রশান্ত মন্ডল আদালতে দাবি করেন, তার মক্কেল শারীরিকভাবে অসুস্থ। রাজনৈতিক উদ্দেশ্যে তাকে এ মামলায় জড়ানো হয়েছে। আদালত সাত দিনের পরিবর্তে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, সাবেক এমপি রশীদুজ্জামানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ঈশিতা এনাম ঋতু মামলা করেন (যার নং জি আর ১১৭/২৪)। এতে রশীদুজ্জামানসহ ৯১ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত ২৯০-৩০০ জনকে আসামি করা হয়। অন্য মামলাটি করেন ছাত্রদলের কর্মী রুবেল সরদার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১০

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১১

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১২

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৩

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৪

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৫

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৬

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৭

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

১৮

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

১৯

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

২০
error: Content is protected !!