বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৮ নভেম্বর ২০২৩, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন জগলুল লেনিন ও মেধা

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে দলীয় মনোনয়ন প্রাপ্তির প্রত্যাশায় প্রথম দিনেই আওয়ামী লীগের মনোনয়পত্র কিনেছেন বর্তমান সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.এম শফিউল আযম লেনিন ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাসুদা খানম মেধা।

শনিবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রতিনিধি মারফত বা নিজে হাজির হয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারা।

জানা গেছে, এস.এম জগলুল হায়দারের পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী অনলাইন একটিভিস্ট রেজওয়ানুল আজাদ নিপুন। তার মনোনয়ন পত্রের রশিদ নং- ৪৫৮।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.এম শফিউল আযম লেনিন এর পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেন তারই কন্যা আলভী ইয়াসমিন স্মৃতি ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি.এম বাদশা আলম। তার মনোনয়ন পত্রের রশিদ নং- ৪৩৫।

এছাড়া সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মাসুদা খানম মেধা নিজেই তার মনোনয়নপত্র ক্রয় করেন। তার মনোনয়ন পত্রের রশিদ নং- ৪৪০।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০