বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ মে ২০২৩, ৮:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পলিসি ডায়ালগ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধির অংশগ্রহণে আইন, পলিসি ও তার প্রয়োগ কৌশল নিয়ে ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মে মোমেন্টের অংশ হিসেবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের আয়োজনে এই ডায়ালগ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মাদ তিতুমীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক প্রভাষক আবু তালেব মোল্যা, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মেম্বর ও যুব কমিটির সদস্যবৃন্দ।

সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মো: টিপু সুলতানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার হিরো গাইন, সুশীলনের মনিটরিং ও ইভ্যালুয়েশন স্পেশালিস্ট মামুন হোসেন ও কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমান।

এদিকে, উপজেলা নির্বাহী অফিসার বাল্যবিবাহ প্রতিরোধের ব্যাপারে ব্যাপক গুরুত্ব আরোপ করেন। এর মধ্যে অতি দরিদ্র পরিবার, কিশোর-কিশোরীদের সাথে বাবা মায়ের সম্পর্ক, শিক্ষিত ও প্রাপ্তবয়স্ক বিবাহযোগ্য পাত্রের পাত্রী খোঁজার ব্যাপারে সচেতনতা এবং শিশু নিরাপত্তায় আইনের প্রয়োগ প্রাধান্য পায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

২

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৩

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৪

একই জায়গায় আটকে থাকতে চাই না

৫

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৬

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৭

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৮

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১১

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১২

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৪

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৫

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৬

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৮

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৯

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

২০