বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২২ মে ২০২৪, ৫:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মেহেদী হাসান, মৌতলা (কালিগঞ্জ): সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ ইসমাইল হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মৌতলার পুরাতন বাজার এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল একই এলাকার শেখ শাহজাহান আলীর ছেলে ও মথুরেশপুর ইউনিয়নের রায়পুরের একটি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

স্থানীয় সূত্র জানায়, মাদরাসা থেকে ছুটি পেয়ে ইসমাইল বুধবার সকালে বাড়িতে আসে। বাড়িতে অবস্থানকালীন ঘরের ফ্যানে সংযোগ দেয়ার সময় সুইচ বোর্ডে হাত আটকে যেয়ে বিদ্যুতায়িত হয় সে। প্রায় ৩০ সেকেন্ড পর বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত মেইন সুইচ বন্ধ করে দেন। এ সময় গুরুতর আহত হয়ে ঘরের মেঝেতে পড়ে যায় ইসমাইল।

পরে পরিবারের লোকজন ইসমাইলকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেধাবী ছাত্র ইসমাইলের মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০