বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথমবার একসঙ্গে অপূর্ব-চঞ্চল-ইয়াশ, মুক্তি পেল ‘হেডলাইন’

বিনোদন ডেস্ক: বাংলা ওটিটির দর্শকদের জন্য নতুন চমক নিয়ে এসেছে ওয়েব সিরিজ ‘হেডলাইন’। প্রথমবারের মতো একই ওয়েব সিরিজে একসঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় তিন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, চঞ্চল চৌধুরী ও ইয়াশ রোহান। সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজটি বৃহস্পতিবার (২৫ জুন) ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে সিরিজটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে তিন প্রজন্মের জনপ্রিয় এই অভিনেতাদের একসঙ্গে পর্দায় দেখার সুযোগকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা।

‘হেডলাইন’-এ সমসাময়িক সমাজ, সংবাদমাধ্যম এবং ক্ষমতার নানা দিককে কেন্দ্র করে একটি টানটান গল্প তুলে ধরা হয়েছে বলে জানা গেছে। রহস্য, নাটকীয়তা ও থ্রিলে ভরপুর এই সিরিজে প্রতিটি চরিত্রের আলাদা গুরুত্ব রয়েছে।

অভিনয়শিল্পীদের মধ্যে চঞ্চল চৌধুরী বরাবরের মতোই একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে অপূর্বকে দেখা যাবে ভিন্নধর্মী এক রূপে। ইয়াশ রোহানও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করে গল্পে নতুন মাত্রা যোগ করেছেন।

পরিচালক সালেহ সোবহান অনীমের নির্মাণশৈলী এবং তিন জনপ্রিয় অভিনেতার প্রথমবারের মতো একসঙ্গে কাজ করাই ‘হেডলাইন’-কে ঘিরে দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। ওটিটি দর্শকদের জন্য এটি হতে পারে চলতি বছরের আলোচিত বাংলা ওয়েব সিরিজগুলোর একটি।

নির্মাতা সালেহ সোবহান অনীম বলেন, ‘চারপাশের নানা অস্থিরতার মধ্যে একটু স্বস্তির গল্পই দর্শকদের উপহার দিতে চেয়েছি। আমরা যেসব গল্প দেখে বড় হয়েছি, যেগুলো আজও মনে দাগ কেটে আছে, সেই আবহ থেকেই ‘হেডলাইন’ নির্মাণ করা হয়েছে। এটি শুধু সাংবাদিকতা বা অনুসন্ধানের গল্প নয়; বরং তার আড়ালে লুকিয়ে থাকা একটি পারিবারিক গল্পও।’

‘হেডলাইন’-এ অপূর্ব, চঞ্চল চৌধুরী ও ইয়াশ রোহানের পাশাপাশি অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যাসহ আরও অনেক শিল্পী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

১০

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১১

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১৩

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৫

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৬

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৭

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৮

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৯

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

২০
error: Content is protected !!