বাংলাদেশ, শুক্রবার, ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জুন ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বন্দুকযুদ্ধ, দুলাভাই বাহিনীর প্রধান আটক

ডেস্ক রিপোর্ট: সুন্দরবনের বনদস্যু দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বনবিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় এই ঘটনা ঘটে। গোলাগুলির পর দুলাভাই বাহিনী প্রধান রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৬ জুন) সকাল ৯টা ৫৫ মিনিটে দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলামকে কোস্টগার্ড আহত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে তাকে আবার সঙ্গে নিয়ে যায় তারা।

হাসপাতালের চিকিৎসা নথিতে দেখা গেছে, কয়রা মহেশ্বরীপুর গ্রামের মানিক গাজীর জেলে রবিউল ইসলামকে (৫০) সকাল ৯টা ৫৫ মিনিটে হাসাপাতালে নিয়ে যায়। তার হাতসহ শরীরে গুলির ক্ষত ছিল।

মহেশ্বরীপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, মানিক গাজীর জেলে রবিউল ইসলামই বনদস্যু দুলাভাই বাহিনী প্রধান। একসময় সুন্দরবনের ত্রাস ছিল ‘ইলিয়াস বাহিনী’। তিনি মারা যাওয়ার পর ২০২৪ সালে ইলিয়াসের বোনের স্বামী রবিউল নতুন দল গড়ে তুললে, স্থানীয় লোকজন এর নাম দেন ‘দুলাভাই বাহিনী’।

কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বনের মধ্যে গোলাগুলির খবর শুনেছি। কিন্তু আমাদের কাছে এ বিষয়ে তথ্য নেই। কোস্ট গার্ড বিষয়টি দেখছে।

সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলাম বলেন, আমরাও বিষয়টি শুনেছি। কোস্ট গার্ড বিস্তারিত বলতে পারবে।

কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করা হলে বাহিনীর কর্মকর্তারা জানান, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের রাতভর বন্দুকযুদ্ধ হয়েছে। এ ঘটনায় অভিযান চলছে। সকালে বাহিনী প্রধানকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। কর্মকর্তারা অভিযানে আছেন, পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে বন্দুকযুদ্ধ, দুলাভাই বাহিনীর প্রধান আটক

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের ম-র-দে-হ উদ্ধার, আ-হ-ত ১ হাজার ৫ শতাধিক

জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আইভরিকোস্টের ইতিহাস

তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান

সাতক্ষীরায় দুস্থ ও অসহায় ৩ শতাধিক মানুষের মাঝে বিএনপির সবজি বিতরণ

নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তালায় ‘পুষ্টি উঠোন’

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, ফিরলেন লিটন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

শাকিবের সঙ্গে এবিএম সুমন, ‘সোলজার’-এ নতুন চমক

ডিসির বক্তব্যের খণ্ডিত অংশ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন

১০

সাতক্ষীরায় পিআইবির প্রশিক্ষণ সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

১১

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

১২

কয়রায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও জীবিকা উন্নয়নে লার্নিং শেয়ারিং কর্মশালা

১৩

রেকর্ড গড়া ম্যাচে ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

১৪

কয়রায় তক্ষক সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

১৫

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ

১৬

শেষ হলো ফল মেলা 

১৭

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

১৮

কালিগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ

১৯

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

২০
error: Content is protected !!