বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৫ জুন ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিবের সঙ্গে এবিএম সুমন, ‘সোলজার’-এ নতুন চমক

বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা হতে যাচ্ছে ‘সোলজার’। এটি নির্মাণাধীন রয়েছে। ছবিতে চমকের অভাব নেই। তার ভিড়ে নতুন করে যুক্ত হলেন এবিএম সুমন। তাকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে।

বর্তমানে থাইল্যান্ডে চলমান সিনেমাটির শেষ ধাপের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অ্যাকশনধর্মী এই সিনেমায় সুমনের চরিত্রটি ছোট হলেও গল্পের গুরুত্বপূর্ণ একটি মোড়ে প্রভাব ফেলবে। থাইল্যান্ডে ধারণ করা কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যে শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি।

পরিচালক সাকিব ফাহাদ জানান, গল্পের প্রয়োজনেই এবিএম সুমনকে যুক্ত করা হয়েছে। তার ভাষ্য, চরিত্রটি সংক্ষিপ্ত হলেও দর্শকদের জন্য বিশেষ চমক নিয়ে আসবে।

এদিকে এবিএম সুমনও বিষয়টি নিয়ে খুব বেশি কিছু প্রকাশ করতে রাজি নন। তিনি জানিয়েছেন, চরিত্রটি নিয়ে বিস্তারিত বলার সুযোগ নেই। তবে এটুকু বলতে পারেন, ‘সোলজার’-এর অংশ হতে পেরে তিনি আনন্দিত এবং দর্শকদের জন্য এতে চমক রয়েছে।

গত এক সপ্তাহ ধরে থাইল্যান্ডের বিভিন্ন স্থানে সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশের শুটিং চলছে। এতে শাকিব খানের পাশাপাশি অংশ নিয়েছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। শুটিং শেষ করে খুব শিগগিরই দেশে ফেরার কথা রয়েছে পুরো দলের।

জানা গেছে, সিনেমাটির দৃশ্যায়ন ও অ্যাকশন পর্বকে আরও নিখুঁত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে নির্মাতা দল। আন্তর্জাতিক মানের উপস্থাপনার লক্ষ্যে কাজ চলছে সিনেমাটির বিভিন্ন কারিগরি দিকেও।

দুর্নীতি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে এক সাধারণ মানুষের লড়াইকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘সোলজার’। এর আগে প্রকাশিত ঝলকে শাকিব খানের ভিন্ন রূপ দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদসহ একাধিক জনপ্রিয় অভিনয়শিল্পী।

এবিএম সুমনের বিশেষ উপস্থিতি ‘সোলজার’কে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তালায় ‘পুষ্টি উঠোন’

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, ফিরলেন লিটন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

শাকিবের সঙ্গে এবিএম সুমন, ‘সোলজার’-এ নতুন চমক

ডিসির বক্তব্যের খণ্ডিত অংশ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন

সাতক্ষীরায় পিআইবির প্রশিক্ষণ সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

কয়রায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও জীবিকা উন্নয়নে লার্নিং শেয়ারিং কর্মশালা

রেকর্ড গড়া ম্যাচে ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

কয়রায় তক্ষক সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

১০

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ

১১

শেষ হলো ফল মেলা 

১২

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

১৩

কালিগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ

১৪

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

১৫

কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

১৬

হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

১৭

কালিগঞ্জে ঘের থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে গ্রামীণ সড়ক

১৮

দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

১৯

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

২০
error: Content is protected !!