বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৫ জুন ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর ৪০ জন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন কর্নেল এবং একজন মেজর রয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কিস্তওয়ারের আথোলি পুলিশ স্টেশনে জোরপূর্বক প্রবেশ করে পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল এন অরুণ গান্ধী, মেজর বিকাশ শর্মা, নায়েব সুবেদার শঙ্কর গুরখেসহ ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয় সেনা সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

মামলায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে।
তবে এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করবে।

এক প্রতিরক্ষা মুখপাত্র বলেন, বিষয়টি স্থানীয় পুলিশের দায়ের করা এফআইআর-সংক্রান্ত এবং তা যথাযথ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় পর্যালোচনা করা হচ্ছে।
যৌথ তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের অভিযোগ অনুযায়ী, হামলায় আহতদের মধ্যে আথোলির উপ-পুলিশ সুপার (এসডিপিও) বিজয় কুমার ভগত এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) অমৃত কাটোচ রয়েছেন।

এফআইআরে বলা হয়েছে, ঘটনার সময় এসএইচও অমৃত কাটোচ একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিতে বাইরে ছিলেন। এ সময় সেনা সদস্যরা পুলিশ স্টেশনে প্রবেশ করে ভাঙচুর ও হামলা চালায়। খবর পেয়ে তিনি থানায় ফিরে এলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

পুলিশের দাবি, মেজর বিকাশ শর্মার নেতৃত্বে সেনা সদস্যরা এসএইচওর ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন এবং এসডিপিওকেও মারধর করেন। হামলায় আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এফআইআরে আরও উল্লেখ করা হয়েছে, লোহার রড এবং সরকারি অস্ত্র নিয়ে সেনা সদস্যরা থানার মূল ফটক ও দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। তারা সহকারী আঞ্চলিক পরিবহন কর্মকর্তা (এআরটিও) এবং তার নিরাপত্তারক্ষীদেরও মারধর করেন।

প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনীর একটি যানবাহন জব্দ করার ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনার সূত্রপাত হয়। ওই ঘটনার পর সেনা সদস্যরা থানায় হামলা চালিয়েছেন বলে অভিযোগ।

পুলিশ আরও দাবি করেছে, হামলাকারীরা সরকারি যানবাহন ও থানার সম্পত্তিতে ব্যাপক ভাঙচুর চালায়। এসএইচও এবং এসডিপিওর সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত করা হয় এবং থানার মূল ফটক ভেঙে ফেলা হয়।

এফআইআরে পুলিশ বলেছে, হামলাটি ছিল পূর্বপরিকল্পিত এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের গুরুতর ক্ষতি কিংবা হত্যা করার উদ্দেশ্যেই সেনা সদস্যরা থানায় প্রবেশ করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের সঙ্গে এবিএম সুমন, ‘সোলজার’-এ নতুন চমক

ডিসির বক্তব্যের খণ্ডিত অংশ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন

সাতক্ষীরায় পিআইবির প্রশিক্ষণ সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

কয়রায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও জীবিকা উন্নয়নে লার্নিং শেয়ারিং কর্মশালা

রেকর্ড গড়া ম্যাচে ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

কয়রায় তক্ষক সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ

শেষ হলো ফল মেলা 

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

১০

কালিগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ

১১

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

১২

কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

১৩

হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

১৪

কালিগঞ্জে ঘের থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে গ্রামীণ সড়ক

১৫

দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

১৬

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

১৭

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা

১৮

ঢাকায় ভারতের হাইকমিশনারকে মন্ত্রীর মর্যাদা দিল নয়াদিল্লি

১৯

টিআইবি জরিপ: দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

২০
error: Content is protected !!