বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জুন ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় পিআইবির প্রশিক্ষণ সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

oplus_0

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গত ২৩ জুন (মঙ্গলবার) এই প্রশিক্ষণ শুরু হয়।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

পিআইবি’র প্রশিক্ষক সাহানোয়ার সাঈদ শাহীনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, প্রশিক্ষক জুলহাস কবীর প্রমুখ।

অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। প্রযুক্তির এই উৎকর্ষের সময়ে সাংবাদিকদের কাজের পরিধি ও চ্যালেঞ্জ দুই-ই বেড়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিংয়ের কোনো বিকল্প নেই। বস্তুনিষ্ঠ সাহসী সাংবাদিকতার মাধ্যমে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই প্রশিক্ষণ সাতক্ষীরার সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও বেশি সমৃদ্ধ করবে।

প্রশিক্ষক সাঈদ শাহীন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মাল্টিমিডিয়া এখন বিশ্বজুড়ে সাংবাদিকতার ধরন বদলে দিচ্ছে। আমাদের দেশের মফস্বল পর্যায়ের সাংবাদিকেরাও যাতে এই বৈশ্বিক দৌড়ে পিছিয়ে না পড়েন, সেই লক্ষ্যেই এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন। অপতথ্য শনাক্ত করার কৌশল ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে মাঠপর্যায়ের সাংবাদিকতা আরও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি। অপতথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিং বা তথ্যের সত্যতা যাচাইয়ের কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সাংবাদিকেরা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পেরেছেন, যা তাঁদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি করবে।

তিন দিনব্যাপী এই কর্মশালায় আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশলের ওপর বাস্তববমুখী ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তালায় ‘পুষ্টি উঠোন’

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, ফিরলেন লিটন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

শাকিবের সঙ্গে এবিএম সুমন, ‘সোলজার’-এ নতুন চমক

ডিসির বক্তব্যের খণ্ডিত অংশ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন

সাতক্ষীরায় পিআইবির প্রশিক্ষণ সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

কয়রায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও জীবিকা উন্নয়নে লার্নিং শেয়ারিং কর্মশালা

রেকর্ড গড়া ম্যাচে ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

কয়রায় তক্ষক সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

১০

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ

১১

শেষ হলো ফল মেলা 

১২

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

১৩

কালিগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ

১৪

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

১৫

কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

১৬

হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

১৭

কালিগঞ্জে ঘের থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে গ্রামীণ সড়ক

১৮

দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

১৯

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

২০
error: Content is protected !!