বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জুন ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক‘র উদ্যোগে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) শ্যামনগরের কলবাড়ীতে নেটজ-পার্টনারশীপ ফর ডেভেলমেন্ট অ্যান্ড জাস্টিস’র সহযোগিতায় অগ্রযাত্রা প্রকল্পের আওতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সিএসও সদস্যরা অংশ নেন।

বারসিক এর অ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর ফজলুল হকের সঞ্চালনায় ও মুন্সিগঞ্জ ইউনিয়নের জয়িতা পুরস্কারপ্রাপ্ত কৃষাণী শংকরী রানীর সভাপতিত্বে বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী শাহীন ইসলাম ও ইউনিট ম্যানেজার মননজয় মন্ডল সংলাপের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সবুজ সংহতির সদস্য শিক্ষক রনজিত বর্মন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ, বুড়িগোয়ালিনী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, গাবুরা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাব উজ-জামান, পদ্মপুকুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা কার্তিক চন্দ্র সরকার।

সংলাপে স্থানীয় জনগোষ্ঠীর পক্ষ থেকে আলোচনায় অংশ নেন সিএসও সভানেত্রী আসমাউল হুসনা, দেবশ্রী রানী, আজমুন্নাহার কুইন, চন্দনা রানী, রিতা রানী, প্রভাতী রানী ও স্বপ্না রানী।

সংলাপে বক্তারা বিষমুক্ত ফসল উৎপাদন, জৈব পদ্ধতির ব্যবহার বৃদ্ধি, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ব্যবহার ও স্থানীয় কৃষি অভিযোজন চর্চার উপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

১০

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

১১

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

১২

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৩

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

১৪

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১৫

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১৬

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১৭

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৮

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১৯

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

২০
error: Content is protected !!