বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জুন ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ঘের থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে গ্রামীণ সড়ক

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খাঁরহাট গ্রামের একটি মৎস্যঘের থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে এলাকা জুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই গ্রামের বাসিন্দা মৃত গৌর দাসের ছেলে বিপুল দাস দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন ও বিক্রির সঙ্গে জড়িত। প্রশাসনের কার্যকর নজরদারির অভাবে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১২টার সময়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিপুল দাস তার বাড়ির পাশের একটি মৎস্য ঘেরে বালু উত্তোলনের কাজ পরিচালনা করছেন। উত্তোলিত বালু বিভিন্ন স্থানে সরবরাহের জন্য প্রস্তুত রাখা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, তিনি প্রভাবশালী হওয়ায় অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। তাদের দাবি, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সড়কে ভারী যানবাহনের চলাচল বেড়েছে, যার প্রভাব পড়ছে এলাকার গ্রামীণ সড়কগুলোতে। ইতোমধ্যে বেশ কয়েকটি সড়কের কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, উপকূলীয় জেলা হিসেবে সাতক্ষীরার পরিবেশগত ভারসাম্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলন চলতে থাকলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি কৃষি জমি, মৎস্যঘের ও স্থানীয় অবকাঠামো হুমকির মুখে পড়তে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বিপুল দাস বলেন, আমি আমার নিজস্ব মৎস্যঘের থেকে বালু উত্তোলন করছি। এতে প্রশাসন বা অন্য কারও কিছু করার নেই।

তবে, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে গ্রামীণ সড়ক, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১০

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১১

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১২

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৩

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৪

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৫

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৬

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

১৭

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

১৮

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

১৯

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

২০
error: Content is protected !!